

জগন্নাথপুর প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের সর্ববৃহৎ, ঐতিহ্যবাহী সামাজিক ও মানবিক সংগঠন “রানীগঞ্জ উন্নয়ন সংস্থা”-এর আগামী দুই বছর মেয়াদী (২০২৬-২০২৮) নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
১০ জুন (বুধবার) সংস্থার নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের অনুমোদনক্রমে এই ২য় তম পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি অফিসিয়ালি প্রকাশ করা হয়। ২৯ সদস্য বিশিষ্ট নবগঠিত এই কমিটিতে মোঃ কাসেম আলী তালুকদার-কে সভাপতি, মোঃ সুজন আহমেদ-কে সাধারণ সম্পাদক, রাকিব আলী-কে অর্থ সম্পাদক এবং মোঃ আইনুল ইসলাম-কে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন:- সহ-সভাপতি: মোঃ ফয়জুর রহমান, জগন্নাথ দাশ, সাহেদ তালুকদার, জাহান মিয়া ও মোঃ জাহিদুল ইসলাম মাহি। সহ-সাধারণ সম্পাদক: ইমন আহমদ, জাকির হোসেন, আহমদ হাসান মাহদী ও নাঈম আহমদ মাহদী। সহ-অর্থ সম্পাদক: হাম্মাদ সাদী। সহ-সাংগঠনিক সম্পাদক: রিজু মিয়া, মোঃ মিনহাজ উদ্দিন ও মোঃ রুজেল আহমদ। প্রচার সম্পাদক: মোঃ জিয়া উদ্দিন এবং সহ-প্রচার সম্পাদক: মোঃ আকুল মিয়া ও জুয়েল মিয়া। শিক্ষা ও তথ্য-প্রযুক্তি সম্পাদক: মারুফ আহমদ রামিম। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক: মোঃ ফরিদ মিয়া (স্বপন) এবং সহ-ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক: ফারহান আহমদ। ধর্ম বিষয়ক সম্পাদক: হাফিজ ইয়াছিল আলম বক্স। পরিবেশ ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক: আজহার হোসেন এবং সহ-পরিবেশ ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক: সাইদুর রহমান তানভীর। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক: মোঃ ইশতিয়াক। নির্বাহী সদস্য: শাওন তালুকদার ও মোঃ সাইফুর রহমান।
জানাগেছে, রানীগঞ্জ উন্নয়ন সংস্থা দীর্ঘ তিন বছর ধরে এলাকার আর্থ-মানবতার সেবা, শিক্ষা বিস্তার ও বন্যার মতো বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
সংস্থার দায়িত্বশীলরা জানান, তারা নিজেদের উপার্জিত অর্থের একটি অংশ এলাকার হত-দরিদ্র মানুষের কল্যাণে ব্যয় করেন এবং ভবিষ্যতেও এই সেবামূলক ধারা অব্যাহত থাকবে।
তারা আরও জানান, রানীগঞ্জ উন্নয়ন সংস্থা’র সেবামূলক কার্যক্রমকে আরও বড় পরিসরে ছড়িয়ে দিতে প্রবাসীদের সার্বক্ষণিক সহযোগিতা ও সম্পৃক্ততা অত্যন্ত জরুরি। নবগঠিত এই নতুন কমিটি এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড ও স্থানীয় সমস্যা সমাধানে আরও বলিষ্ঠ ও কার্যকর ভূমিকা রাখবে বলে সাধারণ মানুষ ও সংশ্লিষ্টরা প্রত্যাশা ব্যক্ত করেছেন।


সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর: আবু তাহের
বিজ্ঞাপন: 01647-834303 বার্তা বাণিজ্যিক কার্যলয়:- জয়নগর বাজার,সুনামগঞ্জ,সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com

