শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
টাঙ্গুয়ার হাওরে গোসল করতে নেমে পানিতে ডুবে পর্যটকের মৃত্যুজগন্নাথপুরে ইউপি সদস্যকে জড়িয়ে অপপ্রচারের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধনছাতকের তরুণ সাংবাদিক তাজিদুল ইসলামের মার্স্টার্সে অবিশ্বাস্য সাফল্য দোয়ারাবাজারে খাস জমি জবরদখলের অভিযোগ উঠেছেগোলাপগঞ্জ পৌরসভার নাকের ডগায় ময়লার ভাগাড়,দুর্গন্ধে অতিষ্ঠ পথচারীবিদায়ী সংবর্ধনায় সিক্ত জেল সুপার মঈন উদ্দিনদীর্ঘদিনের মেঘ-বৃষ্টির পর তাহিরপুরে ঝলমলে রোদ, স্বস্তি ফিরেছে জনজীবনেঅপপ্রচারের প্রতিবাদে সরব গোবিন্দগঞ্জ কলেজ শিক্ষকরাতাহিরপুরে জুলাই-আগস্ট স্মরণে ১১ দলের শোভাযাত্রাতারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ

জগন্নাথপুরে জোরপূর্বক বাড়ির সীমানার দেয়াল ভাংচুরের অভিযোগ –

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

জগন্নাথপুর সংবাদদাতা :সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রতিপক্ষের লোকজনের হামলায় বাড়ির সীমানা দেয়াল ভাংচুরের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাটি ঘটেছে, জগন্নাথপুর উপজেলার আসামপুর গ্রামে।

স্থানীয়রা জানান, বাড়ির জায়গা নিয়ে আসামপুর গ্রামের আবুল কালাম ও মুরছালিনের মধ্যে বিরোধ রয়েছে। এরই জের ধরে আবুল কালামের পক্ষের লোকজন গত বুধবার সকালে মুরছালিনের বাড়ির সীমানা দেয়ালের কিছু অংশ ভেঙে দিয়েছেন। এ সময় মুরছালিনের পক্ষের লোকজনের নমনীয়তায় বড় ধরণের সংঘর্ষ থেকে রক্ষা হয়েছে। ৯৯৯ এ খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে মুরছালিন পক্ষ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

৮ জুন সোমবার সরেজমিনে ক্ষতিগ্রস্ত মুরছালিন জানান, আবুল কালামের কেয়ার টেকার দুলাল মিয়ার নেতৃত্বে ২০/২৫ জন লোক অন্যায়ভাবে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের বাড়ির সীমানা দেয়াল ও সিসি ক্যামেরা ভাংচুর করে ব্যাপক ক্ষতি করেছে। এ সময় বাধা দিতে গেলেই বড় ধরণের সংঘর্ষের ঘটনা ঘটতো। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিলেও এখনো পুলিশ আসেনি। এমতাবস্থায় প্রতিপক্ষের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভূগছি। এক প্রশ্নের জবাবে তিনি জানান, দেয়াল আমাদের জায়গায় নির্মাণ করা হয়েছে। এখানে কারো কোন জায়গা নেই। প্রবাসী আবুল আবুল কালামের কেয়ার টেকার দুলাল মিয়া জানান, বাড়ির জায়গা নিয়ে বিরোধের কারণে দেয়াল ভাংচুর করা হয়েছে। জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.শফিকুল ইসলাম জানান, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281