

শহীদুল ইসলাম রেদুয়ান : সিলেটের গোয়াইনঘাট প্রেসক্লাব নির্বাচনে (২০২৬-২০২৮) মেয়াদে টানা দ্বিতীয়বারের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হতে যাচ্ছেন দৈনিক এদিন ও দৈনিক কাজির বাজার পত্রিকার গোয়াইনঘাট প্রতিনিধি মোঃ করিম মাহমুদ লিমন (কে এম লিমন)।
বিগত সেশন ২০২৪-২০২৬ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনেও তিনি গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে সফলতার সাথে দায়িত্ব পালন করছেন।
প্রেসক্লাব নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নির্বাচন উপলক্ষে ১ অক্টোবর প্রধান নির্বাচন কমিশনার জাকির হোসেনের নেতৃত্বে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়।
এতে কার্যনির্বাহী কমিটির গুরুত্বপূর্ণ সাধারণ সম্পাদক পদে মোঃ করিম মাহমুদ লিমন ছাড়া অন্য কোনো প্রার্থী না থাকায় এবং নির্বাচন কমিশন কর্তৃক তাঁর একমাত্র মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করায় তিনি পুনঃনির্বাচিত হতে যাচ্ছেন।
টানা দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় সংগঠনের সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মোঃ করিম মাহমুদ লিমন (কে এম লিমন)।
এক কৃতজ্ঞতা বার্তায় তিনি বলেন, পরম করুণাময় মহান আল্লাহর অশেষ রহমতে গোয়াইনঘাট প্রেসক্লাবের সম্মানিত সকল সদস্য আমাকে পুনরায় বিশ্বাস ও আস্থার জায়গায় বসিয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমাকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করায় ক্লাবের সর্বস্তরের সদস্য এবং নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট সকলের প্রতি আমার আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
তিনি আরও জানান, সহকর্মীদের এই অকুণ্ঠ ভালোবাসা ও আস্থা তাঁর দায়িত্ববোধকে আগের চেয়ে আরও বাড়িয়ে দিয়েছে। গোয়াইনঘাট প্রেসক্লাবের মর্যাদা রক্ষা, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকাশ এবং ক্লাবের সার্বিক উন্নয়নে তিনি আগের মতোই সততা, নিষ্ঠা ও বস্তুনিষ্ঠতার সঙ্গে কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
প্রেসক্লাবের ভবিষ্যৎ কার্যক্রমকে আরও বেগবান ও গতিশীল করতে তিনি গোয়াইনঘাটে কর্মরত সকল সংবাদকর্মী, উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।
এদিকে, মোঃ করিম মাহমুদ লিমন (কে এম লিমন) টানা দ্বিতীয় মেয়াদে সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় সাংবাদিক সমাজসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। পৃথক অভিনন্দন বার্তায় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, তাঁর সুদক্ষ নেতৃত্বে গোয়াইনঘাট প্রেসক্লাব বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারা বজায় রেখে আরও বহুদূর এগিয়ে যাবে।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক : আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
ব্যবস্থাপনা সম্পাদক : এডভোকেট সুজন দেওয়ান
নিউজ রুম ও বিজ্ঞাপন: 01647-834303 বার্তা বাণিজ্যিক কার্যলয়:- শান্তিগঞ্জ বাজার, সুনামগঞ্জ, সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com

