1. admin@haworbarta.com : admin :
নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ভলাকুট ক্ষেত্রনাথ বিশ্বাস উচ্চ বিদ্যালয়ের স্কাউট গ্রুপের পাঁচ শিক্ষার্থী ২০২৫ সালের প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডের জাতীয় পর্যায়ের মনোনীত তালিকায় স্থান পেয়েছে।

বাংলাদেশ স্কাউটসের প্রকাশিত তালিকায় তাঁদের নাম অন্তর্ভুক্ত হয়েছে। মনোনীত শিক্ষার্থীরা হলেন—প্রার্থ্য সরকার আদৃত, মোমেনা ইসলাম নিশিতা, তূরা রানী কর্মকার, সিরাজুম মুনিরা ও লামিয়া আক্তার।

বাংলাদেশ স্কাউটসের তালিকা অনুযায়ী, ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে জাতীয় পর্যায়ে মনোনীত ১০ জনের মধ্যে পাঁচজনই ভলাকুট ক্ষেত্রনাথ বিশ্বাস উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। ফলে জেলার মোট মনোনীতদের অর্ধেকই এ বিদ্যালয়ের স্কাউট গ্রুপের।

বাংলাদেশ স্কাউটসের প্রোগ্রাম বিভাগের ব্যবস্থাপনায় গত ১৮ থেকে ২০ জুন গাজীপুরের মৌচাকে জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডের মূল্যায়ন ক্যাম্প অনুষ্ঠিত হয়। নির্ধারিত যোগ্যতা, বিভিন্ন ধাপের পরীক্ষা ও মূল্যায়ন এবং স্কাউটিং কার্যক্রমের ভিত্তিতে জাতীয় পর্যায়ের মনোনীতদের তালিকা প্রকাশ করা হয়।

বিদ্যালয় সূত্রে জানা যায়, এ বিদ্যালয় থেকে মোট ১৬ জন শিক্ষার্থী মূল্যায়ন প্রক্রিয়ায় অংশ নেয়। বিভিন্ন পর্যায়ের পরীক্ষা ও কার্যক্রম শেষে তাঁদের মধ্য থেকে পাঁচজন জাতীয় পর্যায়ে মনোনীত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মো. আতাউর রহমান গিলমান বলেন, ১৬ জন শিক্ষার্থীর অংশগ্রহণ থেকে পাঁচজনের জাতীয় পর্যায়ে মনোনীত হওয়া বিদ্যালয়ের জন্য বড় অর্জন। এ সাফল্যের পেছনে স্কাউট লিডার খান মো. জহিরুল ইসলামের কঠোর পরিশ্রম ও নিরলস প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। পাশাপাশি শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যদের সহযোগিতার কথাও তিনি উল্লেখ করেন।

স্কাউট লিডার খান মো. জহিরুল ইসলাম বলেন, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সার্বিক সহযোগিতা এবং স্কাউট সদস্যদের অক্লান্ত পরিশ্রমের ফলেই এ সাফল্য এসেছে। শিক্ষার্থীরা দীর্ঘদিন নিয়মিত অনুশীলন, প্রস্তুতি ও বিভিন্ন স্কাউটিং কার্যক্রমে অংশ নিয়েছে। ভবিষ্যতে আরও বেশি শিক্ষার্থীকে জাতীয় পর্যায়ে সাফল্য এনে দেওয়ার প্রত্যাশা করেন তিনি।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এর আগেও এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড অর্জন করেছে। এবারের সাফল্য বিদ্যালয়ের স্কাউটিং কার্যক্রমের ধারাবাহিকতা আরও শক্তিশালী করবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

একসঙ্গে পাঁচ শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে মনোনীত হওয়ার খবরে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা দিয়েছে। সংশ্লিষ্টদের মতে, এ অর্জন অন্য শিক্ষার্থীদেরও স্কাউটিং কার্যক্রমে অংশগ্রহণে উৎসাহিত করবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca