

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশায় হাওর ও নদী রক্ষা আন্দোলনের উপজেলা শাখার দ্বিবার্ষিক প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) বিকালে উপজেলা হলরুমে অনুষ্ঠিত সম্মেলনে শাহ কুতুবকে সভাপতি ও ইমাম হোসেনকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
উপজেলা কমিটির আহ্বায়ক শাহ কুতুবের সভাপতিত্বে ও সদস্য সচিব সাকিন শাহ’র সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সংগঠনের জেলা সভাপতি মো. রাজু আহমেদ। বিশেষ অতিথি ছিলেন জেলা সাধারণ সম্পাদক মো. ওবায়দুল হক মিলন ও জেলা সদস্য মুন্না চৌধুরী।
নতুন কমিটিতে সহ-সভাপতি সাকিন শাহ, আব্দুল আউয়াল, আব্দুল্লাহ আল আজাদ রাজু, মোঃ মানিক মিয়া, জুয়েল আহমেদ, শাহিন মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ শামীম আহমদ, নজরুল ইসলাম, অর্থ সম্পাদক হৃদয় আহমেদ, বাঁধ বিষয়ক সম্পাদক সুমন মির্জা, সাজ্জাদুর শাহ্, দপ্তর সম্পাদক জুলহাস আহমেদ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শামীম আহমেদ বিলকিস, শিক্ষা, স্বাস্থ্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ ডালিম আহমেদ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মনির হোসেন, আইন, নারী ও শিশু বিষয়ক সম্পাদক এডভোকেট ফয়সাল আহমেদ মজুমদার, দূর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক নুরুল হুদা, বন,পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক অন্তর আহমেদ, নদী ও খনিজ সম্পদ বিষয়ক সম্পাদক বিপ্লব সরকার, হাওর ও কৃষি বিষয়ক সম্পাদক মোঃ মোছাব্বির হোসেন, মিডিয়া ও যোগাযোগ বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম নির্বাহী সদস্য হুমায়ূন কবির, হামীম আহমেদ, মোঃ সাফায়েত উল্লাহ, কবির, ওলি আউয়াল, আশিক নুর, এনামুল হক, নাজমুল হক সজীব, সালাম মড়ল, মামুন আহমদ, আমিনুল ইসলাম।
সম্মেলনে বক্তারা হাওরাঞ্চলের উন্নয়ন প্রকল্পে অনিয়ম, দুর্নীতি, ধীরগতি ও ঠিকাদারি সিন্ডিকেট বন্ধের দাবি জানান। একই সঙ্গে ফসলরক্ষা বাঁধ নির্মাণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত, পর্যটনের সুদূরপ্রসারী পরিকল্পনা, গ্রামীণ যোগাযোগব্যবস্থার উন্নয়ন, প্রকৃত কৃষকদের প্রণোদনা এবং দুর্গম হাওর এলাকায় শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নের দাবি তুলে ধরেন।
এ ছাড়া নদীভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা, নদ-নদী ও খাল-বিল দখলমুক্ত করা, প্রকৃত জেলেদের মৎস্য আহরণের অধিকার নিশ্চিত এবং জলাশয় ইজারা প্রক্রিয়ায় অনিয়ম বন্ধের দাবি জানানো হয়।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক : আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
ব্যবস্থাপনা সম্পাদক : এডভোকেট সুজন দেওয়ান
নিউজ রুম ও বিজ্ঞাপন: 01647-834303 বার্তা বাণিজ্যিক কার্যলয়:- শান্তিগঞ্জ বাজার, সুনামগঞ্জ, সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com

