1. admin@haworbarta.com : admin :
ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

তাজিদুল ইসলাম : সুনামগঞ্জের ছাতক উপজেলার চরগোবিন্দের জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে পরিবেশের ভারসাম্য রক্ষায় শতাধিক ফল ও বনজ গাছের চারা রোপণ করা হয়েছে।

আমেরিকা প্রবাসী মোহাম্মদ আবুল হাসানের অর্থায়নে এবং হাজী আব্দুল খালিক উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও চরমহল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট আব্দুল আহাদের সার্বিক সহযোগিতায় মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয়ের চারপাশে এসব চারা রোপণ করা হয়।

চারা রোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জালালাবাদ উচ্চ বিদ্যালয় চরগোবিন্দের প্রধান শিক্ষক শাহ মোহাম্মদ আমিনুল হক, আব্দুল খালিক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মিছবাহ উদ্দিন, জয়নাল আবেদীন, সাবেক মেম্বার মোঃ আব্দুল মতিন, মোঃ নজরুল ইসলাম, আব্দুল হক, দুদু মিয়া তালুকদার, গৌছ মিয়া, আনহর আলীসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।

এ উদ্যোগের মাধ্যমে বিদ্যালয় প্রাঙ্গণে সবুজ পরিবেশ সৃষ্টি ও শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca