1. admin@haworbarta.com : admin :
জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জে সরকারি গেজেট অনুযায়ী শুল্ক আদায় না করাকে কেন্দ্র করে বিআইডব্লিউটিএর ইজারাদার ও ব্যবসায়ীদের মধ্যে সৃষ্ট বিরোধ নিরসনে উদ্যোগ নিয়েছে প্রশাসন।

বুধবার দুপুরে বিআইডব্লিউটিএর ইজারাদার, নৌযান মালিক-শ্রমিক ও ব্যবসায়ীদের নিয়ে এ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক ইসমাইল হোসেন বলেন, ইজারাদারদের অবশ্যই সরকারি গেজেট অনুযায়ী শুল্ক আদায় করতে হবে। চালানে মালামালের পরিমাণ মেট্রিক টনে উল্লেখ থাকলে প্রতি মেট্রিক টনে ৭০ টাকা এবং ঘনফুটে উল্লেখ থাকলে প্রতি ঘনফুট ৫০ পয়সা শুল্ক আদায় করা যাবে। এর বেশি শুল্ক আদায়ের সুযোগ নেই। চলন্ত নৌযান থেকে শুল্ক আদায়েরও কোনো বিধান নেই বলে জানান তিনি।

এর আগে সরকারি গেজেট উপেক্ষা করে অতিরিক্ত শুল্ক আদায়ের অভিযোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেন ব্যবসায়ী ও নৌযান শ্রমিকরা। বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি প্রকাশিত হলে প্রশাসনের নজরে আসে। পরে দুই পক্ষের বিরোধ নিরসনে এ সভার আয়োজন করা হয়।

সভায় বিআইডব্লিউটিএর সিলেট বিভাগের উপপরিচালক শহীদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক তাপস শীল ও জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রানী মোদকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca