1. admin@haworbarta.com : admin :
শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময়

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ প্রতিনিধি: আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সুনামগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১১টায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে শহরের শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে জেলার ১২টি উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ অংশ নেন।

সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট গৌরাঙ্গ পদ দাসের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক মণি কাঞ্চন দাস ও পৌর শাখার সাধারণ সম্পাদক বিধান চন্দ্র দাসের যৌথ সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়। শুরুতে স্বাগত বক্তব্য দেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিপ্রেশ কুমার রায় বাপ্পী।

সভায় আরও বক্তব্য দেন জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা যোগেশ্বর দাস ও সুখেন্দু সেন হারু, সাবেক সভাপতি অ্যাডভোকেট বিমান কান্তি রায়, সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক কলি তালুকদার আরতি, সদস্য সচিব বিমল বণিক, জেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহসভাপতি চঞ্চল কুমার লৌহ, দপ্তর সম্পাদক বিপ্লব কান্তি তালুকদার, সাংগঠনিক সম্পাদক সেতুল বাবু তালুকদার, সহ-সাংগঠনিক সম্পাদক অমর চক্রবর্তী, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট অঞ্জন ভৌমিক, মহিলা বিষয়ক সম্পাদিকা রূপালী সোম পম্পাসহ বিভিন্ন উপজেলা ও পূজামণ্ডপের নেতৃবৃন্দ।

সভায় নেতৃবৃন্দ বলেন, সুনামগঞ্জ সম্প্রীতির জেলা। এ জেলার বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে বিদ্যমান ভ্রাতৃত্বের বন্ধন গর্বের বিষয়। শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন করতে জেলার সব ধর্মের মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেন তারা।

তারা আরও বলেন, প্রতিটি পূজামণ্ডপে স্বেচ্ছাসেবীরা দায়িত্ব পালন করবেন। নিরাপত্তা নিশ্চিত করতে মণ্ডপগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হবে।

সভায় জানানো হয়, আগামী ১৬ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। ২১ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী এ আয়োজন শেষ হবে। চলতি বছর সুনামগঞ্জ জেলার ১২টি উপজেলায় ৪৪৪টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca