

শান্তিগঞ্জ প্রতিনিধি :: ‘উৎপাদনশীলতা বৃদ্ধিতে জ্ঞান, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আহসান হাবীব। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা শাহীনুর রহমানের সঞ্চালনায় র্যালি পরবর্তী বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার তারিক জামিল, শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) অলি উল্লাহ, সমবায় কর্মকর্তা রুহুল হাসান, মৎস্য কর্মকর্তা কামরুল হাসান।
বক্তারা দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে উৎপাদনশীলতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। কৃষি, শিক্ষা, শিল্প ও সেবাসহ বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা, প্রযুক্তির ব্যবহার এবং সম্পদের সর্বোচ্চ কার্যকর ব্যবহারের মাধ্যমে উৎপাদনশীলতা বাড়ানোর আহ্বান জানান তারা।
এর আগে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়।
অনুষ্ঠানে প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, কৃষক প্রতিনিধি, মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক : আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
ব্যবস্থাপনা সম্পাদক : এডভোকেট সুজন দেওয়ান
নিউজ রুম ও বিজ্ঞাপন: 01647-834303 বার্তা বাণিজ্যিক কার্যলয়:- শান্তিগঞ্জ বাজার, সুনামগঞ্জ, সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com

