1. admin@haworbarta.com : admin :
জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

তৈয়বুর রহমান

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুরে ইছরাক আলী এন্ড খাইরুননেছা প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়েছে।

জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর গ্রামের কৃতী সন্তান যুক্তরাজ্য প্রবাসী দুলদুল বারীর ব্যক্তি উদ্যোগে পৌর শহরের হাবিবনগর গ্রামে ইছরাক আলী এন্ড খাইরুননেছা প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

মমঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্যের সুইন্ডন বিএনপির সাবেক সভাপতি ও জগন্নাথপুর-শান্তিগঞ্জ উপজেলার গণমানুষের প্রিয় নেতা এমএ কাহার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী রফিক আহমদ ভূইয়া, ইছরাক আলী এন্ড খাইরুননেছা প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা তরুণ শিক্ষানুরাগী যুক্তরাজ্য প্রবাসী দুলদুল বারীর সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাংবাদিক তাজ উদ্দিন আহমদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাছমিনা বেগম, সহকারী শিক্ষক এবাদুর রহমান, শিক্ষানুরাগী সালামত মিয়া, সুফি মিয়া, জুম্মন মিয়া প্রমূখ।

অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে শিশু শিক্ষার্থী আনিকা। এ সময় সহকারী শিক্ষক সুমী বেগম, ব্যবসায়ী কলমদর আলী, আবদুল আলী, রাজমিস্ত্রি জুয়েল মিয়াসহ বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষ জনতা, সাংবাদিক, শিক্ষক-শিক্ষিকা ও কোমলমতি শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে ইছরাক আলী এন্ড খাইরুননেছা প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন করে মহান আল্লাহপাকের দরবারে শোকরিয়া আদায় করে দোয়া কামনা করা হয়।

প্রসঙ্গত-বিগত ২০২০ সাল থেকে হাবিবনগর গ্রামে ভাড়াটে ঘরে প্রবাসী দুলদুল বারীর তত্বাবধানে ইছরাক আলী এন্ড খাইরুননেছা প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম চলছে। এবার স্থায়ী ভবন নির্মাণের জন্য ভিত্তিপ্রস্থর স্থাপনের মাধ্যমে কাজ শুরু হয়েছে। যতো দ্রুত সম্ভব কাজ শেষ করা হবে বলে সংশ্লিষ্টরা জানান।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca