1. admin@haworbarta.com : admin :
শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময়

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

শহীদুল ইসলাম রেদুয়ান : সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের নোয়াখালী বাজারে ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেছেন আসন্ন শান্তিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন।

শুক্রবার জুমার নামাজ শেষে নোয়াখালী বাজার জামে মসজিদে নামাজ আদায় শেষে তিনি স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি স্থানীয় বিভিন্ন বিষয় নিয়ে উপস্থিতদের সঙ্গে কথা বলেন এবং তাদের মতামত শোনেন।

মতবিনিময়কালে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম রব্বানী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরিদ আহমদ, শিমুলবাঁক ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু লেইছ, জয়কলস ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক হোসাইন আহমদ, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, জয়কলস ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সবুজ মিয়া, বিএনপি নেতা আক্তার হোসেন, যুবদল নেতা আফজল হোসেন, খসরু মিয়া, দুলাল আহমদ ও দেলোয়ার হোসেন এবং ছাত্রদল নেতা সুমন আহমদ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca