1. admin@haworbarta.com : admin :
শান্তিগঞ্জে হাওর ও নদী রক্ষা আন্দোলনের নেতৃত্বে জিয়াউর-রেদুয়ান  - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

শান্তিগঞ্জে হাওর ও নদী রক্ষা আন্দোলনের নেতৃত্বে জিয়াউর-রেদুয়ান 

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক: হাওর, নদী, এবং সবুজ বাঁচালে আমরা বাঁচি—এই প্রতিপাদ্যে হাওর ও নদী রক্ষা আন্দোলন শান্তিগঞ্জ উপজেলা কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (২৬ শে সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪ ঘটিকায় শান্তিগঞ্জস্থ আক্রাম আলী দাখিল মাদ্রাসার হলরুমে শান্তিগঞ্জ উপজেলা কমিটির আহ্বায়ক ইমদাদ হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব আহমদ উসমানের সঞ্চালনায় অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা কমিটির সভাপতি মো. রাজু আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-সভাপতি শাহ্ কামাল, ওবায়দুল মুন্সী,সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিলন, সাংগঠনিক সম্পাদক আব্দুল বাছির।

 

কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে জিয়াউর রহমান -কে সভাপতি ও শহীদুল ইসলাম রেদুয়ান-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৩৫ সদস্য বিশিষ্ট উপজেলা অনুমোদন করা হয়েছে।

 

কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন সহ-সভাপতি গোলাম কিবরিয়া,রুয়েল আহমদ, আজাদ হোসেন, মাও. শাহ আলম, মোঃ মিজানুর রহমান, আহমেদ উসমান, যুগ্ম সাধারণ সম্পাদক রাসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক তারেক হুসাইন,মো. নাছির আলী,অর্থ সম্পাদক শৈলেন সূত্রধর, বাঁধ বিষয়ক সম্পাদক প্রদীপ কুমার দাশ, আতিকুর রহমার রুয়েব,দপ্তর সম্পাদক এইচ এম শিহাব উদ্দিন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. রবিউল ইসলাম, শিক্ষা, স্বাস্থ্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মো. রিপন আহমদ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মাও. খাইরুল ইসলাম, আইন, নারী ও শিশু বিষয়ক সম্পাদক মাহবুবা বেগম, দূর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক মোঃ সফিক উদ্দিন, বন,পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক রায়হান হানাফী, নদী ও খনিজ সম্পদ বিষয়ক সম্পাদক মো. ইমরানুল হাসান, হাওর ও কৃষি বিষয়ক সম্পাদক মো. নুরুজ্জামান লায়েক, মিডিয়া ও যোগাযোগ বিষয়ক সম্পাদক এনামুল কবির ইমন, সদস্য- আল আমিন আহমেদ জুনেদ, মাহমুদ বিন মান উল্লাহ, খসরু মিয়া,সামরান আহমদ প্রমুখ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca