1. admin@haworbarta.com : admin :
জগন্নাথপুরে ‘ইমছা বিউটি’র গ্র্যান্ড ওপেনিং সম্পন্ন - Haworbarta
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ জগন্নাথপুরে ‘ইমছা বিউটি’র গ্র্যান্ড ওপেনিং সম্পন্ন ➤ দিরাইয়ে ১২০০ শিক্ষার্থীর প্রাথমিক বৃত্তি পরীক্ষা ➤ ছাতকে হাসানাইন তাহফিজুল কুরআন মাদরাসার স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন ➤ সুনামগঞ্জ আইডিয়াল একাডেমিতে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত ➤ জগন্নাথপুরে ইসলামিক সোসাইটির মেধাবৃত্তি পরিক্ষা সম্পন্ন ➤ শান্তিগঞ্জে সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সভাপতি সনজয়, সম্পাদক আনোয়ার ➤ ছাতকে হাওর বাঁচাও আন্দোলনের আহ্বায়ক কমিটি গঠন ➤ ছাতকে আব্দুর রহমান-হাসিনা বানু কল্যাণ ট্রাস্টের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ➤ COP31-এ এশিয়ান ইয়ুথ কোয়ালিশনের আনুষ্ঠানিক যাত্রা ➤ সুনামগঞ্জের বাশঁতলা সীমান্তে বিজিবি’র অভিযানে  ৬ জন বাংলাদেশী ও ১ মানব পাচারকারী আটক

জগন্নাথপুরে ‘ইমছা বিউটি’র গ্র্যান্ড ওপেনিং সম্পন্ন

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে

সুনামগঞ্জের জগন্নাথপুরে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে নতুন প্রতিষ্ঠান ‘ইমছা বিউটি’।

শনিবার (১৪ নভেম্বর) দুপুর ২টায় জগন্নাথপুর পৌর শহরের রানীগঞ্জ রোডস্থ হান্নান শপিং সেন্টারের ৯ নম্বর দোকানে ফিতা কেটে প্রতিষ্ঠানটির গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সিলেট মহানগর জামায়াতের পেশাজীবি সংগঠনের থানা আমির ও সিলেট জজ আদালতের সাবেক এপিপি অ্যাডভোকেট ইয়াসিন খান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমানে শিক্ষিত তরুণ ও যুবকরা চাকরির পেছনে না ছুটে ব্যবসার দিকে মনোনিবেশ করছেন, যা অত্যন্ত ইতিবাচক। ইসলামে ব্যবসাকে হালাল করা হয়েছে। তাই তরুণ উদ্যোক্তাদের সৎভাবে ব্যবসা পরিচালনা করতে হবে। ন্যায্য মূল্যে মানসম্মত পণ্য ও সেবা প্রদান করলে ক্রেতারা এমনিতেই আকৃষ্ট হবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী  যুক্তরাজ্য প্রবাসী শিমন চৌধুরী, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জুলফিকার আহমদ মনি, জগন্নাথপুর বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক পদপ্রার্থী শাহাজাহান মিয়া, এমসি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রশিবিরের সাবেক সভাপতি ইসমাঈল খান এবং মার্কেট সভাপতি আব্দুল মতিন।

এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন হাফিজ আব্দুল খালিক খান, মস্তফা খান এবং ফ্যাশন ডিজাইনার জুবায়ের খান।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ‘ইমছা বিউটি’র পরিচালক ইমরান খান। তিনি অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথি ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জগন্নাথপুরবাসীকে ন্যায্য মূল্যে মানসম্মত ও আসল পণ্য সরবরাহের প্রতিশ্রুতি দেন।

অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন রাইয়ান আহমদ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca