1. admin@haworbarta.com : admin :
COP31-এ এশিয়ান ইয়ুথ কোয়ালিশনের আনুষ্ঠানিক যাত্রা - Haworbarta
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ ছাতকে হাওর বাঁচাও আন্দোলনের আহ্বায়ক কমিটি গঠন ➤ ছাতকে আব্দুর রহমান-হাসিনা বানু কল্যাণ ট্রাস্টের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ➤ COP31-এ এশিয়ান ইয়ুথ কোয়ালিশনের আনুষ্ঠানিক যাত্রা ➤ সুনামগঞ্জের বাশঁতলা সীমান্তে বিজিবি’র অভিযানে  ৬ জন বাংলাদেশী ও ১ মানব পাচারকারী আটক ➤ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের মিরপুর ইউনিট-১-এর মানববন্ধন, লন্ডনপ্রবাসী কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ➤ মাদকের বিরুদ্ধে বীরগাঁওয়ে ফুটবল লীগের ফাইনাল অনুষ্ঠিত ➤ সুনামগঞ্জে সামাজিক সংগঠন সুজনের ২ যুগপূর্তি ➤ জাফলংয়ে মিতালী সবুজ সংঘের ফুটবল টুর্নামেন্ট ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত ➤ যাদুকাটায় অভিযানে ২১ সীভ জব্দ ➤ শান্তিগঞ্জে বিদ্যালয়ের গাছের চারা নষ্টের অভিযোগ 

COP31-এ এশিয়ান ইয়ুথ কোয়ালিশনের আনুষ্ঠানিক যাত্রা

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

আন্তালিয়া, তুরস্ক প্রতিনিধি: এশিয়াজুড়ে তরুণদের নেতৃত্বাধীন সংগঠন ও জলবায়ু আন্দোলনের মধ্যে আঞ্চলিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন COP31-এ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে এশিয়ান ইয়ুথ কোয়ালিশন (Asian Youth Coalition—AYC)।
শুক্রবার (১৩ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত “From Mountains to Sea: Bringing Asia-Pacific Youth Priorities to the UNFCCC” শীর্ষক সংবাদ সম্মেলনে জোটটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। এতে মধ্য এশিয়া, পূর্ব এশিয়া ও দক্ষিণ এশিয়ার তরুণ প্রতিনিধিরা অংশ নিয়ে আঞ্চলিক জলবায়ু অগ্রাধিকার এবং বৈশ্বিক জলবায়ু প্রক্রিয়ায় তরুণদের সম্মিলিত অংশগ্রহণ জোরদারের বিষয়ে মতবিনিময় করেন।
২০২৬ সালে বাংলাদেশসহ এশিয়ার ১০টি দেশের ১২টি যুব সংগঠনের সহায়তায় এবং বাংলাদেশে অনুষ্ঠিত Regional Conference of Youth (RCOY) APAC 2026-এর অর্জন ও অভিজ্ঞতার ভিত্তিতে এশিয়ান ইয়ুথ কোয়ালিশন গড়ে উঠছে। জোটটি এশিয়াজুড়ে তরুণদের নেতৃত্বাধীন সংগঠন, নেটওয়ার্ক ও জলবায়ু অধিকারকর্মীদের একটি আঞ্চলিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।
জোটটির মূল লক্ষ্য জলবায়ু ন্যায়বিচার, আঞ্চলিক সংহতি, তরুণ নেতৃত্ব এবং সম্মিলিত জলবায়ু কার্যক্রমকে এগিয়ে নেওয়া। একই সঙ্গে এশিয়াজুড়ে তরুণদের নেতৃত্বাধীন সংগঠন ও জলবায়ু নেটওয়ার্কগুলোর মধ্যে সহযোগিতা তৈরি, UNFCCC আলোচনা ও জাতীয় জলবায়ু প্রক্রিয়ায় তরুণদের দাবি তুলে ধরা এবং তৃণমূলের যুব সংগঠনগুলোর প্রাতিষ্ঠানিক ও আর্থিক সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হবে।
প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, সদস্যভিত্তিক এ জোটে একটি সচিবালয়, নির্বাচিত স্টিয়ারিং কমিটি এবং সদস্য সংগঠনসমূহ থাকবে। সাত থেকে নয়টি সদস্য সংগঠনের সমন্বয়ে গঠিত স্টিয়ারিং কমিটি জোটের কার্যক্রম পরিচালনা করবে এবং বিষয়ভিত্তিক ও উপ-আঞ্চলিক ওয়ার্কিং গ্রুপগুলোর কার্যক্রম সমন্বয় করবে।
প্রতি বছর উন্মুক্ত আবেদন প্রক্রিয়ার মাধ্যমে নতুন সদস্য অন্তর্ভুক্তির পরিকল্পনাও রয়েছে। বিশেষভাবে স্বল্পোন্নত দেশ, ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র, আদিবাসী জনগোষ্ঠী, নারী নেতৃত্বাধীন সংগঠন এবং প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে কাজ করা যুব সংগঠনগুলোর অংশগ্রহণ ও সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্ব দেওয়া হবে।
জোটটির চূড়ান্ত পরিচালন কাঠামো, সদস্যপদ নীতিমালা ও প্রতিষ্ঠাকালীন নেতৃত্ব প্রতিষ্ঠাতা সদস্যদের সঙ্গে আলোচনার মাধ্যমে AYC Governance Charter-এ চূড়ান্ত করা হবে।
উদ্যোক্তারা জানান, এশিয়ান ইয়ুথ কোয়ালিশন শুধু একটি নেটওয়ার্ক নয়; বরং এশিয়ার তরুণদের আন্দোলনকে সংযুক্ত করা, সম্মিলিত কণ্ঠকে শক্তিশালী করা এবং আঞ্চলিক সংহতিকে বাস্তব উদ্যোগে রূপ দেওয়ার একটি প্রচেষ্টা।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca