1. admin@haworbarta.com : admin :
মাদকের বিরুদ্ধে বীরগাঁওয়ে ফুটবল লীগের ফাইনাল অনুষ্ঠিত - Haworbarta
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ ছাতকে হাওর বাঁচাও আন্দোলনের আহ্বায়ক কমিটি গঠন ➤ ছাতকে আব্দুর রহমান-হাসিনা বানু কল্যাণ ট্রাস্টের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ➤ COP31-এ এশিয়ান ইয়ুথ কোয়ালিশনের আনুষ্ঠানিক যাত্রা ➤ সুনামগঞ্জের বাশঁতলা সীমান্তে বিজিবি’র অভিযানে  ৬ জন বাংলাদেশী ও ১ মানব পাচারকারী আটক ➤ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের মিরপুর ইউনিট-১-এর মানববন্ধন, লন্ডনপ্রবাসী কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ➤ মাদকের বিরুদ্ধে বীরগাঁওয়ে ফুটবল লীগের ফাইনাল অনুষ্ঠিত ➤ সুনামগঞ্জে সামাজিক সংগঠন সুজনের ২ যুগপূর্তি ➤ জাফলংয়ে মিতালী সবুজ সংঘের ফুটবল টুর্নামেন্ট ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত ➤ যাদুকাটায় অভিযানে ২১ সীভ জব্দ ➤ শান্তিগঞ্জে বিদ্যালয়ের গাছের চারা নষ্টের অভিযোগ 

মাদকের বিরুদ্ধে বীরগাঁওয়ে ফুটবল লীগের ফাইনাল অনুষ্ঠিত

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে
0-4064x3048-0-0-{}-0-12#bokehtype:0#;illum:2 scene:0 humanIn:11;

শহীদুল ইসলাম রেদুয়ান : মাদকবিরোধী সামাজিক সচেতনতা তৈরির লক্ষ্যে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার বীরগাঁও ফ্রেন্ডশিপ ক্লাবের উদ্যোগে ও গুলজার আহমেদ ও আকবর কল্যাণ ট্রাস্টের সার্বিক সহযোগিতায় ফুটবল প্রিমিয়ার লীগের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় বীরগাঁও পশ্চিমপাড়া কৃষ্ণতলা মাঠে আয়োজিত আলোচনা সভায় সাংবাদিক আতিকুর রহমান রুয়েবের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওলিউল্লাহ।

বিশেষ অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহমদ, শান্তিগঞ্জ উপজেলা জামায়াতের আমির হাফিজ আবু খালেদ, পূর্ব বীরগাঁও ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মাছুম আহমদ জুসেফ, একাত্তর টেলিভিশনের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি শহীদনুর আহমদ, ইউপি সদস্য আব্দুল বাছিত ও সমাজসেবক সাময়েল আহমেদ

এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি দিলোয়ার হোসেন, লন্ডন প্রবাসী কামরান আহমদ, শাহীনুর রহমান, সজিবুল ইসলাম, দুলেন আহমদ, সজল মাহমুদ নিপু ও সাব্বির আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ফাইনাল খেলায় নির্ধারিত সময়ে কোনো দল গোল করতে না পারায় খেলা টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে টাইগার্স এফসি ১-০ গোলে রাইজিং টাইগার্সকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

বক্তারা বলেন, তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। সুস্থ ও মাদকমুক্ত সমাজ গঠনে নিয়মিত খেলাধুলা এবং সামাজিক সচেতনতা কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান তারা।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca