1. admin@haworbarta.com : admin :
জাফলংয়ে মিতালী সবুজ সংঘের ফুটবল টুর্নামেন্ট ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত - Haworbarta
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ সুনামগঞ্জে সামাজিক সংগঠন সুজনের ২ যুগপূর্তি ➤ জাফলংয়ে মিতালী সবুজ সংঘের ফুটবল টুর্নামেন্ট ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত ➤ যাদুকাটায় অভিযানে ২১ সীভ জব্দ ➤ শান্তিগঞ্জে বিদ্যালয়ের গাছের চারা নষ্টের অভিযোগ  ➤ ছাতকে চরমহল্লায় চেয়ারম্যান প্রার্থী রুয়েল আহমদের মতবিনিময় সভায় শত শত মানুষের উপস্থিতি ➤ গোলাপগঞ্জে প্রথম তুলসীমালা ধানের আবাদ, স্বপ্ন দেখছেন কৃষক কামরুল ভুঁইয়া। ➤ হাওর সুরক্ষায় কঠোর পদক্ষেপ, গোলাপগঞ্জে প্রশাসনের কর্মশালা ‘ ➤ সুরমা ইউপির সংরক্ষিত নারী সদস্য পদপ্রার্থী ফাতেমা বেগমের বাড়ি বাড়ি শুভেচ্ছা বিনিময় ➤ নাছিমপুর বাজারে চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান সোহেলের শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে  ➤ পূর্ব পাগলায় আনছার উদ্দিনের গণসংযোগ ও মতবিনিময়

জাফলংয়ে মিতালী সবুজ সংঘের ফুটবল টুর্নামেন্ট ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৩নং পূর্ব জাফলং ইউনিয়নে ‘মোহাম্মদপুর মিতালী সবুজ সংঘ’-এর উদ্যোগে আয়োজিত ৩য় নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের ২য় রাউন্ডের খেলা এবং গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সংগঠনটি প্রতিষ্ঠার দীর্ঘ ৩৬ বছর পর এর ভূমিদাতা, উপদেষ্টা এবং সাবেক সভাপতিদের এই বিরল সম্মাননা প্রদান করা হয়।

বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুর স্থানীয় খেলার মাঠে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এই সংবর্ধনা ও খেলা অনুষ্ঠিত হয়। মোহাম্মদপুর মিতালী সবুজ সংঘ ও খেলা পরিচালনা কমিটির সভাপতি মোঃ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এবং গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ করিম মাহমুদ লিমনের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আব্দুল মান্নান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সুস্থ দেহ ও সুন্দর মন গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। এ ধরনের আয়োজন যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি, দীর্ঘ ৩৬ বছর আগে যারা এই সংগঠনের ভিত্তি স্থাপন ও উন্নয়নে অবদান রেখেছিলেন, তাদের সম্মাননা জানানোর এই উদ্যোগকে এলাকার সচেতন মহল সাধুবাদ জানান।

আলোচনা সভা শেষে সংগঠনের অগ্রযাত্রায় বিশেষ অবদান রাখায় সংঘের ভূমিদাতা, উপদেষ্টামণ্ডলী ও দায়িত্ব পালন করা সাবেক সভাপতিদের হাতে সম্মাননা স্মারক (ক্রেস্ট) তুলে দেন অতিথিবৃন্দ।

এ সময় অনুষ্ঠানে মোহাম্মদপুর মিতালী সবুজ সংঘের ভূমিদাতাবৃন্দ, উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য মুরব্বিয়ান এবং বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca