1. admin@haworbarta.com : admin :
হাওর সুরক্ষায় কঠোর পদক্ষেপ, গোলাপগঞ্জে প্রশাসনের কর্মশালা ' - Haworbarta
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ গোলাপগঞ্জে প্রথম তুলসীমালা ধানের আবাদ, স্বপ্ন দেখছেন কৃষক কামরুল ভুঁইয়া। ➤ হাওর সুরক্ষায় কঠোর পদক্ষেপ, গোলাপগঞ্জে প্রশাসনের কর্মশালা ‘ ➤ সুরমা ইউপির সংরক্ষিত নারী সদস্য পদপ্রার্থী ফাতেমা বেগমের বাড়ি বাড়ি শুভেচ্ছা বিনিময় ➤ নাছিমপুর বাজারে চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান সোহেলের শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে  ➤ পূর্ব পাগলায় আনছার উদ্দিনের গণসংযোগ ও মতবিনিময় ➤ শান্তিগঞ্জে নামাজের সময় মসজিদে মুয়াজ্জিনের মোবাইল চুরি ➤ জামালগঞ্জে সার পাচারের দণ্ডিতের ডিলারশিপ বাতিলের দাবি ➤ সুনামগঞ্জে ১১ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ ➤ শাসক পরিবর্তন হলেই শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠিত হয় না। ➤ বাংলাদেশ-সৌদি আরবের হজ চুক্তি স্বাক্ষরিত, কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০

হাওর সুরক্ষায় কঠোর পদক্ষেপ, গোলাপগঞ্জে প্রশাসনের কর্মশালা ‘

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি:

গোলাপগঞ্জে টাঙ্গুয়ার ও হাকালুকি হাওর সুরক্ষা আদেশ’ বাস্তবায়নের লক্ষে সচেতনতামূলক কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১টায় উপজেলা কনফারেন্স হলরুমে গোলাপগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের সহযোগিতায় কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (উপ সচিব) মোঃ রুকন-উল-হাসান।  গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন  বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরে উপ-পরিচালক সৈয়দ ফয়েজুল ইসলাম, উপ-পরিচালক মোহাম্মদ তানভীরুল হক, গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ছবেদ আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: গোলাম রাব্বানী মজুমদার, উপজেলা কৃষি অফিসার মোঃ মাশরেফুল আলম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো: জোনায়েদ কবীর,  উপজেলা মৎস্য অফিসার মনিরুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মুহম্মদ হিরণ মাহমুদ, গোলাপগঞ্জ সমবায় অফিসার মোঃ ছদরুল ইসলাম, জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী শাহ মুহাম্মদ লুটন, আনসার ভিডিপি কর্মকর্তা শিউলি বেগম, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী, সহ সভাপতি মোঃ বদরুল আলম, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সহ সভাপতি জাহিদ উদ্দিন। এছাড়াও  কর্মশালায় পরিবেশবিদ, মৎস্যজীবী সমিতির নেতা, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (উপ সচিব) মোঃ রুকন-উল-হাসান বলেন, হাকালুকি হাওর এশিয়ার অন্যতম বৃহত্তম মিঠাপানির জলাভূমি। প্রতি বছর শীতকালে সাইবেরিয়াসহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ পরিযায়ী পাখি এখানে আশ্রয় নেয়, যা বৈশ্বিক জীববৈচিত্র্য রক্ষায় সরাসরি ভূমিকা রাখে। এর পরিবেশ সুরক্ষার দায়িত্ব আমাদের সকলের। অবৈধ মৎস্য আহরণ, অতিথি পাখি শিকার এবং অপরিকল্পিত পর্যটনের কারণে এই হাওরের নাজুক বাস্তুতন্ত্র আজ হুমকির মুখে। এই সুরক্ষা আদেশ কঠোরভাবে বাস্তবায়নের মাধ্যমেই আমরা হাওরের শত শত জলজ উদ্ভিদ ও প্রাণীর জীবন রক্ষা করতে পারবো। টাঙ্গুয়ার ও হাকালুকি হাওর সুরক্ষা আদেশ’ বাস্তবায়নের ক্ষেত্রে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। তিনি আরও বলেন, এই পরিকল্পনার মাধ্যমে স্থানীয়দের বিকল্প কর্মসংস্থান ও পরিবেশবান্ধব পর্যটনকে উৎসাহিত করা হবে। বিশেষ করে হাওরের অভ্যন্তরে অবৈধ জাল ব্যবহারকারী এবং পাখি শিকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। এই কর্মপরিকল্পনা বাস্তবায়নে সকলের সহযোগিতা প্রয়োজন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca