1. admin@haworbarta.com : admin :
গোলাপগঞ্জে প্রথম তুলসীমালা ধানের আবাদ, স্বপ্ন দেখছেন কৃষক কামরুল ভুঁইয়া। - Haworbarta
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ গোলাপগঞ্জে প্রথম তুলসীমালা ধানের আবাদ, স্বপ্ন দেখছেন কৃষক কামরুল ভুঁইয়া। ➤ হাওর সুরক্ষায় কঠোর পদক্ষেপ, গোলাপগঞ্জে প্রশাসনের কর্মশালা ‘ ➤ সুরমা ইউপির সংরক্ষিত নারী সদস্য পদপ্রার্থী ফাতেমা বেগমের বাড়ি বাড়ি শুভেচ্ছা বিনিময় ➤ নাছিমপুর বাজারে চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান সোহেলের শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে  ➤ পূর্ব পাগলায় আনছার উদ্দিনের গণসংযোগ ও মতবিনিময় ➤ শান্তিগঞ্জে নামাজের সময় মসজিদে মুয়াজ্জিনের মোবাইল চুরি ➤ জামালগঞ্জে সার পাচারের দণ্ডিতের ডিলারশিপ বাতিলের দাবি ➤ সুনামগঞ্জে ১১ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ ➤ শাসক পরিবর্তন হলেই শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠিত হয় না। ➤ বাংলাদেশ-সৌদি আরবের হজ চুক্তি স্বাক্ষরিত, কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০

গোলাপগঞ্জে প্রথম তুলসীমালা ধানের আবাদ, স্বপ্ন দেখছেন কৃষক কামরুল ভুঁইয়া।

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

আব্দুল্লাহ আল মাসুদ :

শেরপুর জেলার ঐতিহ্যবাহী সুগন্ধি তুলসীমালা ধান এবার প্রথমবারের মতো চাষ হচ্ছে সিলেটের গোলাপগঞ্জে। প্রচলিত ধান চাষের বাইরে গিয়ে নতুন জাতের এই সুগন্ধি ধান আবাদ করে কৃষিতে নতুন সম্ভাবনার স্বপ্ন দেখছেন উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের দত্তরাইল গ্রামের কৃষক কামরুল ভুঁইয়া। এক একর জমিতে তুলসীমালা ধানের আবাদ করে সফলতার প্রত্যাশায় এখন ফসল ঘরে তোলার অপেক্ষায় রয়েছেন তিনি।

প্রায় দুই যুগ ধরে কৃষিকাজের সঙ্গে জড়িত কামরুল ভুঁইয়া। অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করলেও কৃষির প্রতি তাঁর রয়েছে গভীর আগ্রহ ও ভালোবাসা। দীর্ঘদিন ধরে বিভিন্ন জাতের ধান ও মৌসুমি শাকসবজি চাষ করে আসছেন তিনি। তবে প্রচলিত কৃষির পাশাপাশি নতুন কিছু করার চিন্তা থেকেই এবার সুগন্ধি তুলসীমালা ধান চাষের উদ্যোগ নেন। উপজেলা কৃষি কর্মকর্তা মো: মাশরেফুল আলমের সহযোগিতা ও পরামর্শে শেরপুর জেলার ঐতিহ্যবাহী এই ধান গোলাপগঞ্জের মাটিতে প্রথমবারের মতো চাষ শুরু করেন তিনি।

কৃষক কামরুল ভুঁইয়া জানান, এক একর জমিতে তুলসীমালা ধান চাষ করতে তাঁর প্রায় ১৭ হাজার টাকা খরচ হয়েছে। জমি প্রস্তুত, বীজ রোপণ, সার, পরিচর্যা ও শ্রমিকের খরচসহ বিভিন্ন পর্যায়ে এই অর্থ ব্যয় হয়েছে। অনুকূল পরিবেশ ও ভালো ফলন হলে প্রচলিত ফলনের তুলনায় প্রায় তিন গুণ উৎপাদনের আশা করছেন তিনি। নতুন এই জাতের ধান চাষে সফল হলে আগামী বছর আরও বৃহৎ পরিসরে তুলসীমালা ধান চাষের পরিকল্পনা রয়েছে তাঁর।

এ বিষয়ে গোলাপগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো: মাশরেফুল আলম বলেন,গোলাপগঞ্জ উপজেলায় প্রথমবারের মতো শেরপুর জেলার ঐতিহ্যবাহী সুগন্ধি জাতের তুলসীমালা ধানের চাষ করা হয়েছে। শেরপুর থেকে বীজ সংগ্রহ করে স্থানীয় কৃষকদের মধ্যে বিতরণ করা হয়। চলতি অর্থবছরে কৃষক কামরুল ভুঁইয়া ১ একর জমিতে চাষ করেছেন কামরুল ভুঁইয়া সহ প্রায় দুই হেক্টর জমিতে এ ধানের আবাদ হয়েছে। বিশেষ করে ঢাকাদক্ষিণ ও আমুড়া ইউনিয়ন এলাকায় কৃষকরা তুলসীমালা ধানের চাষ করছেন। আমরা সব সময় তাদের কে মাঠ পর্যায়ে পর্যবেক্ষণ ও পরামর্শ দিচ্ছি।

তিনি আরও বলেন, তুলসীমালা একটি সুগন্ধি জাতের ধান। বড় বড় অনুষ্ঠান ও বিভিন্ন সামাজিক আয়োজনে এ চালের ব্যাপক চাহিদা রয়েছে। আমরা আশা করছি, কৃষকরা এ ধান চাষে আগ্রহী হবেন এবং ভবিষ্যতে এর আবাদ আরও বৃদ্ধি পাবে। এ লক্ষ্যেই কৃষি বিভাগ কাজ করে যাচ্ছে।

কৃষক কামরুল ভুঁইয়ার প্রত্যাশা, গোলাপগঞ্জের মাটি ও আবহাওয়ায় তুলসীমালা ধান ভালোভাবে উৎপাদিত হলে এটি স্থানীয় কৃষির জন্য নতুন সম্ভাবনা তৈরি করবে। প্রথমবারের মতো এই ধান চাষে সফলতা পেলে আগামী বছর আরও বৃহৎ পরিসরে জমিতে তুলসীমালা ধানের আবাদ করার পরিকল্পনা রয়েছে তাঁর। পাশাপাশি স্থানীয় অন্য কৃষকদেরও নতুন জাতের ধান চাষে উৎসাহিত করতে চান তিনি।

শুধু ধান চাষেই সীমাবদ্ধ নন কামরুল ভুঁইয়া। আমন ও আউশ ধানের পাশাপাশি বিভিন্ন মৌসুমি শাকসবজি চাষেও রয়েছে তাঁর অভিজ্ঞতা। কৃষিকাজের মাধ্যমে নিজের জীবিকা নির্বাহের পাশাপাশি অন্যদের কর্মসংস্থানের সুযোগও তৈরি করেছেন তিনি। তাঁর কৃষি কার্যক্রমে নিয়মিত গড়ে ৬ থেকে ৭ জন শ্রমিক কাজ করেন। ফলে তাঁর এই কৃষি উদ্যোগের সঙ্গে স্থানীয় কয়েকটি পরিবারের জীবিকা ও কর্মসংস্থানও জড়িয়ে রয়েছে।

কৃষি সংশ্লিষ্টদের মতে, প্রচলিত ফসলের পাশাপাশি স্থানীয় মাটি ও আবহাওয়ার উপযোগী নতুন জাতের ধান চাষ কৃষিতে বৈচিত্র্য আনতে পারে। বিশেষ করে সুগন্ধি ও উন্নত মানের ধানের বাজার চাহিদাকে কাজে লাগাতে পারলে কৃষকেরা অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার সুযোগ পাবেন। তবে নতুন জাতের ধান চাষের ক্ষেত্রে বীজের গুণগত মান, সঠিক পরিচর্যা, উৎপাদন খরচ, বাজারমূল্য ও বিপণনব্যবস্থার বিষয়গুলোও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।

গোলাপগঞ্জে তুলসীমালা ধানের এই প্রথম উদ্যোগ সফল হলে শুধু কামরুল ভুঁইয়ার ব্যক্তিগত স্বপ্নই পূরণ হবে না, বরং স্থানীয় কৃষিতে যুক্ত হতে পারে নতুন একটি সম্ভাবনাময় অধ্যায়। শেরপুরের ঐতিহ্যবাহী সুগন্ধি ধান গোলাপগঞ্জের মাটিতে কতটা সফল হয়, এখন সেটিই দেখার অপেক্ষা।

সব মিলিয়ে নতুন জাতের ধান চাষের এই উদ্যোগ নিয়ে আশাবাদী কৃষক কামরুল ভুঁইয়া। পরিশ্রম, অভিজ্ঞতা ও কৃষি বিভাগের সহযোগিতাকে কাজে লাগিয়ে ভালো ফলনের প্রত্যাশা করছেন তিনি। এখন তাঁর চোখজুড়ে একটাই স্বপ্ন—গোলাপগঞ্জের মাটিতে ফলবে শেরপুরের ঐতিহ্যবাহী সুগন্ধি তুলসীমালা ধান, আর সেই সফলতা ছড়িয়ে পড়বে এলাকার অন্যান্য কৃষকের মাঝেও।

আব্দুল্লাহ আল মাসুদ
০১৭০৬৮৯৩৪৮৪

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca