1. admin@haworbarta.com : admin :
বৈষম্যমুক্ত ওয়ার্ড গড়ার প্রত্যয়ে মেম্বার প্রার্থী হলেন এহিয়া আহমদ লিটন - Haworbarta
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ বৈষম্যমুক্ত ওয়ার্ড গড়ার প্রত্যয়ে মেম্বার প্রার্থী হলেন এহিয়া আহমদ লিটন ➤ নতুন মজুরি ডিসেম্বর থেকে কার্যকর, শ্রমিকেরা জানুয়ারি থেকে তা পাবেন।’ বাবুল আক্তার ➤ জগন্নাথপুরে স্কুলের জমি নিয়ে বিরোধ, কাঠগড়ায় লুৎফর গং ➤ সুবিপ্রবির শিক্ষার্থীরাই একদিন দেশের নেতৃত্ব দেবে: উপাচার্য ➤ লায়েছ ভূইয়া উচ্চ বিদ্যালয় ও কলেজে আর্থিক অনিয়মের অভিযোগ ➤ দিরাইয়ে আগুনে পুড়ল ১৪ পরিবারের বসতঘর, ক্ষতি ৫ কোটি টাকা ➤ শান্তিগঞ্জে জাতীয় যুব দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ➤ হোসেনপুরে খাস জমি ও ফুটপাত দখলমুক্ত করলো প্রশাসন ➤ সড়কের দুরবস্থা নিয়ে কথা বলায় গোলাপগঞ্জে ব্যবসায়ীর ওপর হামলা ➤ শান্তিগঞ্জে এইচএসসিতে পাসের হার ৪৯.৮৪ শতাংশ

বৈষম্যমুক্ত ওয়ার্ড গড়ার প্রত্যয়ে মেম্বার প্রার্থী হলেন এহিয়া আহমদ লিটন

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

দিরাই প্রতিনিধিঃ বৈষম্যহীন, সিন্ডিকেট, ঘুষ, মাদক ও দুর্নীতিমুক্ত ওয়ার্ড গড়ার প্রত্যয় নিয়ে সুনামগঞ্জের দিরাই উপজেলার ২নং ভাটিপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হয়েছেন তরুণ সমাজসেবক এহিয়া আহমদ লিটন।

নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে এহিয়া আহমদ লিটন বলেন, ওয়ার্ডবাসী আমাকে নির্বাচিত করলে একটি সুন্দর, উন্নত ও বৈষম্যহীন ওয়ার্ড গড়ে তুলতে কাজ করব। ওয়ার্ড থেকে সিন্ডিকেট, দুর্নীতি, মাদক ও ঘুষের অপসংস্কৃতি দূর করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।
তিনি আরও বলেন, সাধারণ মানুষ যাতে সহজে জন্মনিবন্ধন ও নাগরিক সনদ পেতে পারেন, সে বিষয়ে কাজ করবেন। পাশাপাশি বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতাসহ সব ধরনের সরকারি সুযোগ-সুবিধা প্রকৃত যোগ্য ব্যক্তিদের কাছে পৌঁছে দিতে সহযোগিতা করবেন।
এহিয়া আহমদ লিটন বলেন, জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পেলে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সমান অধিকার নিশ্চিত করা এবং সাধারণ মানুষের পাশে থেকে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করাই হবে তাঁর প্রধান লক্ষ্য।
তিনি ৯নং ওয়ার্ডবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca