1. admin@haworbarta.com : admin :
শান্তিগঞ্জে এইচএসসিতে পাসের হার ৪৯.৮৪ শতাংশ - Haworbarta
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ হোসেনপুরে খাস জমি ও ফুটপাত দখলমুক্ত করলো প্রশাসন ➤ সড়কের দুরবস্থা নিয়ে কথা বলায় গোলাপগঞ্জে ব্যবসায়ীর ওপর হামলা ➤ শান্তিগঞ্জে এইচএসসিতে পাসের হার ৪৯.৮৪ শতাংশ ➤ সুনামগঞ্জ সদরে হাওর ও নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে ইকবাল-মছিহুর  ➤ হোসেনপুরে বিএনপি নেতাকে বহিষ্কারের দাবিতে সংবাদ সম্মেলন ➤ নতুন কুঁড়ি স্পোর্টসে পূর্ব পাগলায় অংশ নিচ্ছে ১৮৩ খেলোয়াড় ➤ আধুনিকতার ছোঁয়ায় পাগলা বাজারে যাত্রা শুরু করল জুঁই ফ্যাশন ➤ শান্তিগঞ্জে ৬৪৭ শিক্ষার্থী কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ ➤ ছাতকে টিম ছাতকের উদ্যোগে সরাইখানা ফুড ক্যাম্পেইন ➤ জামালগঞ্জে হাওর ও নদী রক্ষা আন্দোলনের নেতৃত্বে মনির – স্বাধীন 

শান্তিগঞ্জে এইচএসসিতে পাসের হার ৪৯.৮৪ শতাংশ

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

শহীদুল ইসলাম রেদুয়ান : সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৪৯ দশমিক ৮৪ শতাংশ। উপজেলায় জিপিএ-৫ পেয়েছে মাত্র দুইজন শিক্ষার্থী।

প্রকাশিত ফলাফল তথ্য অনুযায়ী, শান্তিগঞ্জ উপজেলার চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে শীর্ষে পাগলা সরকারি মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ থেকে ১১৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৪ জন উত্তীর্ণ হয়েছে। প্রতিষ্ঠানটির পাসের হার ৫৭ দশমিক ৬৬ শতাংশ। উপজেলায় জিপিএ-৫ পাওয়া দুই শিক্ষার্থীই এ প্রতিষ্ঠানের।

অন্যদিকে, ডুংরিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে ৬৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৭ জন উত্তীর্ণ হয়েছে। প্রতিষ্ঠানটির পাসের হার ৫৫ দশমিক ২২ শতাংশ। আব্দুল মজিদ কলেজ থেকে ১৪৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৯ জন উত্তীর্ণ হয়েছে বলে ফলাফলে উল্লেখ রয়েছে। প্রতিষ্ঠানটির পাসের হার ৫৪ দশমিক ১১ শতাংশ। সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে ৬৯ জন পরীক্ষার্থীর মধ্যে ২২ জন উত্তীর্ণ হয়েছে। প্রতিষ্ঠানটির পাসের হার ৩২ দশমিক ৩৫ শতাংশ।

শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিল্লোল চাকমা বলেন, জাতীয় প্রেক্ষাপটে শান্তিগঞ্জ উপজেলার এবারের ফলাফল তুলনামূলকভাবে কম হয়েছে। ফলাফলের মানোন্নয়নে শিগগিরই শিক্ষকদের সঙ্গে বসে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা করব। শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে আমরা কাজ করব।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca