1. admin@haworbarta.com : admin :
হোসেনপুরে খাস জমি ও ফুটপাত দখলমুক্ত করলো প্রশাসন - Haworbarta
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ হোসেনপুরে খাস জমি ও ফুটপাত দখলমুক্ত করলো প্রশাসন ➤ সড়কের দুরবস্থা নিয়ে কথা বলায় গোলাপগঞ্জে ব্যবসায়ীর ওপর হামলা ➤ শান্তিগঞ্জে এইচএসসিতে পাসের হার ৪৯.৮৪ শতাংশ ➤ সুনামগঞ্জ সদরে হাওর ও নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে ইকবাল-মছিহুর  ➤ হোসেনপুরে বিএনপি নেতাকে বহিষ্কারের দাবিতে সংবাদ সম্মেলন ➤ নতুন কুঁড়ি স্পোর্টসে পূর্ব পাগলায় অংশ নিচ্ছে ১৮৩ খেলোয়াড় ➤ আধুনিকতার ছোঁয়ায় পাগলা বাজারে যাত্রা শুরু করল জুঁই ফ্যাশন ➤ শান্তিগঞ্জে ৬৪৭ শিক্ষার্থী কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ ➤ ছাতকে টিম ছাতকের উদ্যোগে সরাইখানা ফুড ক্যাম্পেইন ➤ জামালগঞ্জে হাওর ও নদী রক্ষা আন্দোলনের নেতৃত্বে মনির – স্বাধীন 

হোসেনপুরে খাস জমি ও ফুটপাত দখলমুক্ত করলো প্রশাসন

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের হোসেনপুরে সরকারি খাস জায়গা দখল করে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।

আজ শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৬ উপজেলার রামপুর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় সরকারি খাস জায়গায় অবৈধভাবে নির্মাণাধীন একটি ঘর এবং কাঁচা বাজারের সবজি শেডের ভিতরে অবৈধভাবে গড়ে তোলা মুরগির দোকান ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।

পরে হোসেনপুর পৌরসভার ফলপট্টিতে অভিযান চালানো হয়। সেখানে রাস্তার উপর অবৈধভাবে গড়ে ওঠা ফলের দোকানগুলো রাস্তা থেকে সরিয়ে দিয়ে ফুটপাত জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেকসোনা খাতুন। এসময় পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে ইউএনও বলেন, জনগণের সহযোগিতায় জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca