1. admin@haworbarta.com : admin :
জগন্নাথপুরে স্কুলের জমি নিয়ে বিরোধ, কাঠগড়ায় লুৎফর গং - Haworbarta
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ জগন্নাথপুরে স্কুলের জমি নিয়ে বিরোধ, কাঠগড়ায় লুৎফর গং ➤ সুবিপ্রবির শিক্ষার্থীরাই একদিন দেশের নেতৃত্ব দেবে: উপাচার্য ➤ লায়েছ ভূইয়া উচ্চ বিদ্যালয় ও কলেজে আর্থিক অনিয়মের অভিযোগ ➤ দিরাইয়ে আগুনে পুড়ল ১৪ পরিবারের বসতঘর, ক্ষতি ৫ কোটি টাকা ➤ শান্তিগঞ্জে জাতীয় যুব দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ➤ হোসেনপুরে খাস জমি ও ফুটপাত দখলমুক্ত করলো প্রশাসন ➤ সড়কের দুরবস্থা নিয়ে কথা বলায় গোলাপগঞ্জে ব্যবসায়ীর ওপর হামলা ➤ শান্তিগঞ্জে এইচএসসিতে পাসের হার ৪৯.৮৪ শতাংশ ➤ সুনামগঞ্জ সদরে হাওর ও নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে ইকবাল-মছিহুর  ➤ হোসেনপুরে বিএনপি নেতাকে বহিষ্কারের দাবিতে সংবাদ সম্মেলন

জগন্নাথপুরে স্কুলের জমি নিয়ে বিরোধ, কাঠগড়ায় লুৎফর গং

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ২৮২ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৬৬ শতাংশ জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। একই সঙ্গে বিদ্যালয়ের সীমানার ভেতরে থাকা মূল্যবান গাছ কেটে নেওয়ার অভিযোগও উঠেছে।

এ ঘটনায় প্রতিকার চেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ ও স্মারকলিপি দিয়েছেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের ১৩০ নম্বর অনন্ত গোলাম আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মালিকানাধীন ও দীর্ঘদিনের দখলে থাকা প্রায় ৬৬ শতাংশ জমি নিজেদের দাবি করে দখলের চেষ্টা করছেন স্থানীয় একটি পক্ষ। সম্প্রতি বিদ্যালয়ের সীমানার ভেতরে থাকা মূল্যবান গাছও কেটে নেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. জালাল উদ্দিন জানান, বিদ্যালয়ের জমি ও গাছপালা শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম এবং সুন্দর পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ। একটি মহল নিজেদের স্বার্থে শিক্ষাপ্রতিষ্ঠানের সম্পত্তি দখলের চেষ্টা করছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন তিনি।

অভিযোগে আরও বলা হয়, বিদ্যালয়ের সম্পত্তি রক্ষা ও অবৈধ দখলচেষ্টা বন্ধ না হলে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

অভিযোগে, অনন্ত গোলাম আলীপুর গ্রামের মৃত রফিক উল্লার ছেলে মতিউর রহমান, মহিবুর রহমান, জিয়াউর রহমান, মুজিবুর রহমান ও লুৎফুর রহমানের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া তাদের পক্ষে প্রতিনিধি হিসেবে ছেমেদ মিয়া ও ফুল মিয়ার নাম উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহসীন উদ্দিন বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ নষ্টকারী বা সম্পদ আত্মসাৎকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। বিষয়টি তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca