1. admin@haworbarta.com : admin :
খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন তারেক রহমান - Haworbarta
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ প্রধানমন্ত্রীকে মাসে একবার খুলনায় দেখতে চায় জনতা ➤ খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন তারেক রহমান ➤ ঝিগলীতে মসজিদের নামকরণ জটিলতা নিরসন ও হয়রানি বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ➤ মুক্তিযোদ্ধার অসম্মানের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন ➤ সুনামগঞ্জ পৌর ঐক্য পরিষদের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ➤ প্রাইম টেলিভিশনের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন কেএম শহীদুল ইসলাম ➤ সিলেটে গ্লোবাল সিনিয়র সিটিজেন ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন ➤ জনতার ভালোবাসায় এগিয়ে এমরান চৌধুরী, উন্নয়নের অপেক্ষায় গোলাপগঞ্জ-বিয়ানীবাজার ➤ বৈষম্যমুক্ত ওয়ার্ড গড়ার প্রত্যয়ে মেম্বার প্রার্থী হলেন এহিয়া আহমদ লিটন ➤ নতুন মজুরি ডিসেম্বর থেকে কার্যকর, শ্রমিকেরা জানুয়ারি থেকে তা পাবেন।’ বাবুল আক্তার

খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন তারেক রহমান

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

‎রবিউল ইসলাম

খুলনা জেলা প্রতিনিধি: দিনব্যাপী সরকারি সফরে খুলনা ও বাগেরহাটে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের মধ্য দিয়ে ব্যস্ত সময় কাটিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে শিশু-কিশোরদের অংশগ্রহণে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা করেন তিনি।

‎সকালে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে বাগেরহাটের মোংলায় পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে মোংলা বন্দরের সুবিধাদি সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় দুটি নতুন কনটেইনার জেটি নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পাশাপাশি ‘ইনভেস্ট বাংলাদেশ’ ও চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেন তিনি।

‎মোংলার কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী বাগেরহাটে হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করেন। পরে সড়কপথে খুলনার উদ্দেশে যাত্রা করেন তিনি।

‎খুলনায় আসার পথে বিভিন্ন স্থানে সাধারণ মানুষ ও নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনটি পৃথক স্থানে আয়োজিত পথসভায় বক্তব্য রাখেন তিনি। পথের দুই পাশে দাঁড়িয়ে থাকা মানুষের উপস্থিতি ও স্বতঃস্ফূর্ত অভ্যর্থনায় সফরজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

‎দিনের শেষ কর্মসূচিতে বিকেল ৪.৩০ মিনিটে খুলনা জেলা স্টেডিয়ামে শিশু-কিশোরদের অংশগ্রহণে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠান উপভোগ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশ এবং তৃণমূল পর্যায় থেকে নতুন ক্রীড়াবিদ তৈরির লক্ষ্যে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর উদ্বোধন ঘোষণা করেন তিনি। এরপর খুলনা সার্কিট হাউস এর মাঠ থেকে ৫.২০ মিনিটে হেলিকপ্টার যোগে আবারো ঢাকার উদ্দেশ্যে রওনা হন তিনি

‎প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে খুলনা ও বাগেরহাটের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। বিশেষ করে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশের এই উদ্যোগ নতুন প্রজন্মের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি এবং দেশের ক্রীড়াঙ্গনে নতুন প্রতিভা তুলে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca