1. admin@haworbarta.com : admin :
মুক্তিযোদ্ধার অসম্মানের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন - Haworbarta
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ প্রধানমন্ত্রীকে মাসে একবার খুলনায় দেখতে চায় জনতা ➤ খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন তারেক রহমান ➤ ঝিগলীতে মসজিদের নামকরণ জটিলতা নিরসন ও হয়রানি বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ➤ মুক্তিযোদ্ধার অসম্মানের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন ➤ সুনামগঞ্জ পৌর ঐক্য পরিষদের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ➤ প্রাইম টেলিভিশনের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন কেএম শহীদুল ইসলাম ➤ সিলেটে গ্লোবাল সিনিয়র সিটিজেন ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন ➤ জনতার ভালোবাসায় এগিয়ে এমরান চৌধুরী, উন্নয়নের অপেক্ষায় গোলাপগঞ্জ-বিয়ানীবাজার ➤ বৈষম্যমুক্ত ওয়ার্ড গড়ার প্রত্যয়ে মেম্বার প্রার্থী হলেন এহিয়া আহমদ লিটন ➤ নতুন মজুরি ডিসেম্বর থেকে কার্যকর, শ্রমিকেরা জানুয়ারি থেকে তা পাবেন।’ বাবুল আক্তার

মুক্তিযোদ্ধার অসম্মানের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ প্রতিনিধি : পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে রাষ্ট্রীয় মর্যাদা প্রদানে বাধা এবং মুক্তিযোদ্ধাদের অসম্মানের অভিযোগে সুনামগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় সুনামগঞ্জ জেলা ও সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কাউন্সিলের ব্যানারে শহরের আলতাফ উদ্দিন স্কয়ার (ট্রাফিক পয়েন্ট) এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে জেলার ১২টি উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্যরা অংশ নেন।

জেলা মুক্তিযোদ্ধা সংসদ কাউন্সিলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী নুরুল মোমেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আসাদ উল্লাহ সরকার, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কাউন্সিলের কমান্ডার আব্দুল মজিদ, দোয়ারাবাজার উপজেলা কমান্ডার আব্দুস সোবাহান, শান্তিগঞ্জ উপজেলা কমান্ডার আতাউর রহমান, ছাতক উপজেলা কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা তোতা মিয়া, জেলা মুক্তিযোদ্ধা যুবকমান্ডের সভাপতি ওবায়দুর রহমান কুবাদ এবং মুক্তিযোদ্ধা সন্তান মো. সুহেল মিয়াসহ অন্যরা।

বক্তারা অভিযোগ করেন, ১৯৭১ সালে পরাধীনতার শৃঙ্খল ভেঙে স্বাধীনতা অর্জনের জন্য দেশের বিভিন্ন ধর্ম ও শ্রেণি-পেশার মানুষ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধ এবং লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের অসম্মান করা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।

তারা বলেন, যুদ্ধাপরাধের মামলায় সাক্ষী হওয়ার কারণে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা এবং রাষ্ট্রীয় মর্যাদা প্রদানে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় মুক্তিযোদ্ধাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরে মানববন্ধন শেষে মুক্তিযোদ্ধারা শহরে একটি বিক্ষোভ মিছিল বের করেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca