

আব্দুল্লাহ আল মাসুদ, গোলাপগঞ্জ:
নির্বাচনের পর অল্প সময়ের মধ্যেই সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ভালোবাসা এবং জনসম্পৃক্ত কর্মকাণ্ডের মধ্য দিয়ে আলোচনায় উঠে এসেছেন সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সংসদ সদস্য ও সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
নির্বাচনের আগে মানুষের কাছে দেওয়া প্রতিশ্রুতি এবং এলাকার উন্নয়নের প্রত্যাশা নিয়ে তাঁর কর্মকাণ্ডের দিকে তাকিয়ে রয়েছেন দুই উপজেলার মানুষ। বিশেষ করে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ, সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানকেন্দ্রিক বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে আন্তরিক সম্পর্ক স্থানীয়ভাবে আলোচনার জন্ম দিয়েছে।
সম্প্রতি ক্ষুদে শিক্ষার্থীদের ভালোবাসা ও উচ্ছ্বাসের মধ্যেও দেখা গেছে এক ভিন্ন চিত্র। শিশু-কিশোরদের স্বতঃস্ফূর্ত ভালোবাসা এবং সংসদ সদস্যের সঙ্গে তাদের আনন্দঘন মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমেও নজর কেড়েছে।
গোলাপগঞ্জের পৌরসভার বাসিন্দা মো:শাহ আলম বলেন নির্বাচনের পর থেকে উনি যেভাবে মানুষের জন্য কাজ করে যাচ্ছে এবং মানুষের খুঁজ খবর নিচ্ছে এটাই প্রমাণ করে যে সিলেট ৬ আসেন উন্নয়ন ও জনগণের প্রত্যাশা পূরণে এমরান আহমদ চৌধুরী কাজ করতে পারবেন।
নির্বাচনের পর একজন জনপ্রতিনিধির সবচেয়ে বড় পরীক্ষা হচ্ছে জনগণের প্রত্যাশা পূরণ করা। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের পাশাপাশি এলাকার দীর্ঘদিনের সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণের প্রত্যাশা করছেন স্থানীয়রা।
গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার মধ্যে রয়েছে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, ভাঙাচোরা সড়ক সংস্কার, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা।
গোলাপগঞ্জের সামাজিক সংগঠন ক্লিন গোলাপগঞ্জ গ্রিন গোলাপগঞ্জে সহ-সভাপতি তরুণ সমাজকর্মী সাইফ খান বলেন এড.এমরান আহমদ চৌধুরী আমাদের সামাজিক সংগঠন গুলোর কাজেও তিনি সব সময় সম্পৃক্ত এবং আমাদের কে বলেছে আমাদের যেকোনো প্রয়োজনে উনাকে বলার জন্য উনি সহায়তা করবেন আমরা উনার কাজে সত্যি আনন্দিত।
স্থানীয় রাজনৈতিক নেতাদের মতে, একজন জনপ্রতিনিধির সঙ্গে জনগণের নিবিড় যোগাযোগ থাকলে এলাকার সমস্যা ও সম্ভাবনাগুলো দ্রুত চিহ্নিত করা সম্ভব হয়।
গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ বলেন এড.এমরান আহমদ চৌধুরী যেভাবে মানুষের জন্য কাজ করে যাচ্ছে এটা সত্যিই প্রশংসনীয় আমি আশাবাদী গোলাপগঞ্জ বিয়ানীবাজারে মানুষের কাঙ্ক্ষিত প্রত্যাশা পূরণে শতভাগ কাজ করে যাবেন।
শিক্ষা খাত নিয়েও রয়েছে নানা প্রত্যাশা। শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার পরিবেশ নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বাড়ানোর দাবি রয়েছে স্থানীয়দের। অন্যদিকে ব্যবসায়ী ও তরুণ উদ্যোক্তাদের প্রত্যাশা, এলাকার ব্যবসা-বাণিজ্যের প্রসার, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং তরুণদের জন্য উদ্যোক্তা হওয়ার সুযোগ তৈরিতে সংসদ সদস্য কার্যকর ভূমিকা রাখবেন।
এদিকে সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর পরিকল্পনা, অগ্রাধিকার এবং জনগণের প্রত্যাশা নিয়ে তাঁর বক্তব্য জানার জন্য মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কল রিসিভ করেন নি।
সব মিলিয়ে, নির্বাচনের পর অল্প সময়ের মধ্যেই মানুষের সঙ্গে যোগাযোগ ও জনসম্পৃক্ততার কারণে আলোচনায় এসেছেন অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। তবে মানুষের এই ভালোবাসা ও আস্থাকে দীর্ঘস্থায়ী করতে হলে প্রয়োজন দৃশ্যমান উন্নয়ন, প্রতিশ্রুতির বাস্তবায়ন এবং জনস্বার্থে কার্যকর উদ্যোগ।
এখন গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের মানুষের প্রত্যাশা, তাঁদের ভালোবাসা ও বিশ্বাসের প্রতিদান উন্নয়ন ও জনসেবার মাধ্যমে দেবেন সংসদ সদস্য। শেষ পর্যন্ত একজন জনপ্রতিনিধির প্রকৃত মূল্যায়ন হবে তাঁর কাজ, দায়িত্বশীলতা এবং জনগণের প্রত্যাশা পূরণের সক্ষমতার ভিত্তিতে।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক : আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
ব্যবস্থাপনা সম্পাদক : এডভোকেট সুজন দেওয়ান
নিউজ রুম ও বিজ্ঞাপন: 01647-834303 বার্তা বাণিজ্যিক কার্যলয়:- শান্তিগঞ্জ বাজার, সুনামগঞ্জ, সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com

