1. admin@haworbarta.com : admin :
শান্তিগঞ্জে বিদ্যালয়ের গাছের চারা নষ্টের অভিযোগ  - Haworbarta
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ যাদুকাটায় অভিযানে ২১ সীভ জব্দ ➤ শান্তিগঞ্জে বিদ্যালয়ের গাছের চারা নষ্টের অভিযোগ  ➤ ছাতকে চরমহল্লায় চেয়ারম্যান প্রার্থী রুয়েল আহমদের মতবিনিময় সভায় শত শত মানুষের উপস্থিতি ➤ গোলাপগঞ্জে প্রথম তুলসীমালা ধানের আবাদ, স্বপ্ন দেখছেন কৃষক কামরুল ভুঁইয়া। ➤ হাওর সুরক্ষায় কঠোর পদক্ষেপ, গোলাপগঞ্জে প্রশাসনের কর্মশালা ‘ ➤ সুরমা ইউপির সংরক্ষিত নারী সদস্য পদপ্রার্থী ফাতেমা বেগমের বাড়ি বাড়ি শুভেচ্ছা বিনিময় ➤ নাছিমপুর বাজারে চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান সোহেলের শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে  ➤ পূর্ব পাগলায় আনছার উদ্দিনের গণসংযোগ ও মতবিনিময় ➤ শান্তিগঞ্জে নামাজের সময় মসজিদে মুয়াজ্জিনের মোবাইল চুরি ➤ জামালগঞ্জে সার পাচারের দণ্ডিতের ডিলারশিপ বাতিলের দাবি

শান্তিগঞ্জে বিদ্যালয়ের গাছের চারা নষ্টের অভিযোগ 

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি: শান্তিগঞ্জের পূর্ব পাগলা ইউনিয়নের দামোধরতপী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে রোপণের একদিনের মধ্যেই ১২টি গাছের চারা ভাঙা ও গায়েব হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শান্তিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

অভিযোগ সূত্রে জানা যায়, বিদ্যালয় প্রাঙ্গণে গত ৯ নভেম্বর বিভিন্ন প্রজাতির ১৫টি গাছের চারা রোপণ করা হয়। পরদিন বিদ্যালয়ে গিয়ে কর্তৃপক্ষ দেখতে পায়, ৬টি চারা ভাঙা এবং আরও ৬টি চারা গায়েব হয়ে গেছে। মাত্র ৩টি চারা অক্ষত ছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এদিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈলেন্দ্র কুমার দাশ অভিযোগ করেন, স্থানীয় শংকর দাশ গাছের চারা রোপণের দিন বিদ্যালয়ে এসে কেন প্রাঙ্গণে গাছ লাগানো হয়েছে, সে বিষয়ে দায়িত্বপ্রাপ্ত সহকারী শিক্ষিকা ও দপ্তরির কাছে কৈফিয়ত চান। তবে পরে চারাগুলো কে বা কারা ভাঙচুর বা নিয়ে গেছে, এ বিষয়ে অভিযোগপত্রে কাউকে সুনির্দিষ্টভাবে দায়ী করা হয়নি।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আতাউল হোসেন বলেন, পরিবেশ রক্ষা ও সবুজায়নের উদ্দেশ্যে চারাগুলো রোপণ করা হয়েছিল। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোরদার দাবি জানান।

এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তি শংকর দাশের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

এদিকে, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলিউল্লাহ জানান, বিদ্যালয়ের প্রধান শিক্ষকের লিখিত অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদুর রহমান তালুকদার বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca