1. admin@haworbarta.com : admin :
ছাতকে আব্দুর রহমান-হাসিনা বানু কল্যাণ ট্রাস্টের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত - Haworbarta
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ ছাতকে হাওর বাঁচাও আন্দোলনের আহ্বায়ক কমিটি গঠন ➤ ছাতকে আব্দুর রহমান-হাসিনা বানু কল্যাণ ট্রাস্টের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ➤ COP31-এ এশিয়ান ইয়ুথ কোয়ালিশনের আনুষ্ঠানিক যাত্রা ➤ সুনামগঞ্জের বাশঁতলা সীমান্তে বিজিবি’র অভিযানে  ৬ জন বাংলাদেশী ও ১ মানব পাচারকারী আটক ➤ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের মিরপুর ইউনিট-১-এর মানববন্ধন, লন্ডনপ্রবাসী কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ➤ মাদকের বিরুদ্ধে বীরগাঁওয়ে ফুটবল লীগের ফাইনাল অনুষ্ঠিত ➤ সুনামগঞ্জে সামাজিক সংগঠন সুজনের ২ যুগপূর্তি ➤ জাফলংয়ে মিতালী সবুজ সংঘের ফুটবল টুর্নামেন্ট ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত ➤ যাদুকাটায় অভিযানে ২১ সীভ জব্দ ➤ শান্তিগঞ্জে বিদ্যালয়ের গাছের চারা নষ্টের অভিযোগ 

ছাতকে আব্দুর রহমান-হাসিনা বানু কল্যাণ ট্রাস্টের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

বিশেষ (ছাতক) প্রতিনিধি: পড়াশোনার মানোন্নয়ন ও মেধাবী শিক্ষার্থীদের মূল্যায়নের লক্ষ্যে সুনামগঞ্জের ছাতক উপজেলার জিয়াপুরে ‘আব্দুর রহমান-হাসিনা বানু কল্যাণ ট্রাস্ট’র উদ্যোগে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) জিয়াপুরস্থ রহমানিয়া হাফিজিয়া মাদরাসার হলরুমে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এ বছর ছাতক উপজেলার সিংচাপইড় ও ভাতগাঁও ইউনিয়নের ২২টি শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধশতাধিক মেধাবী শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।

পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করেন জিয়াপুর পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভেজ মিয়া। তাঁকে সহযোগিতা করেন ট্রাস্টের সদস্য সচিব তাজ উদ্দিন আহমদ হাসান, পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কাজী শরীফুল ইসলাম, মাওলানা আব্দুল মুকিত ও মাস্টার ফুজায়েল আহমদ।

পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন রহমানিয়া হাফিজিয়া মাদরাসা পরিচালনা কমিটির উপদেষ্টা মো. সফিক উদ্দিন, সভাপতি মো. কয়েছ মিয়া, উপদেষ্টা কবির উদ্দীন, সদস্য তৈয়বুর রহমান, কবি আব্দুল কাইয়ুম, এনামুল হক, কোষাধ্যক্ষ আব্দুল আমিন, সায়েম আহমদ ও স্বাস্থ্য সহকারী মুহিবুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন গাজী আব্দুর রব, মাওলানা সিরাজুল ইসলাম বাদশা, মাওলানা শওকত আলী, মাহফুজুর রহমান মিজান, মাওলানা আলমগীর হোসেন, আবু বকর (সাজু), হিরন মিয়া ও বেলাল আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

কেন্দ্র পরিদর্শন শেষে অতিথিরা বলেন, ট্রাস্টের প্রতিষ্ঠাতা আলহাজ্ব এস এম জলিল দীর্ঘদিন ধরে এলাকায় শিক্ষা বিস্তার, মানবকল্যাণ ও সমাজ উন্নয়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে কাজ করে যাচ্ছেন। তারা ট্রাস্টের এ উদ্যোগের সাফল্য কামনা করেন।

ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আলহাজ্ব এস এম জলিল বলেন, শিক্ষা অর্জন ও মানবসেবায় আমি আজীবন কাজ করে যেতে চাই। এলাকার মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

স্থানীয় অভিভাবক ও শিক্ষকরা ট্রাস্টের এ উদ্যোগের প্রশংসা করে বলেন, এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের মেধা বিকাশ ও পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, আব্দুর রহমান-হাসিনা বানু কল্যাণ ট্রাস্ট’ দীর্ঘদিন ধরে এলাকায় শিক্ষার প্রসারসহ বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca