1. admin@haworbarta.com : admin :
শান্তিগঞ্জে সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সভাপতি সনজয়, সম্পাদক আনোয়ার - Haworbarta
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ জগন্নাথপুরে ‘ইমছা বিউটি’র গ্র্যান্ড ওপেনিং সম্পন্ন ➤ দিরাইয়ে ১২০০ শিক্ষার্থীর প্রাথমিক বৃত্তি পরীক্ষা ➤ ছাতকে হাসানাইন তাহফিজুল কুরআন মাদরাসার স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন ➤ সুনামগঞ্জ আইডিয়াল একাডেমিতে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত ➤ জগন্নাথপুরে ইসলামিক সোসাইটির মেধাবৃত্তি পরিক্ষা সম্পন্ন ➤ শান্তিগঞ্জে সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সভাপতি সনজয়, সম্পাদক আনোয়ার ➤ ছাতকে হাওর বাঁচাও আন্দোলনের আহ্বায়ক কমিটি গঠন ➤ ছাতকে আব্দুর রহমান-হাসিনা বানু কল্যাণ ট্রাস্টের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ➤ COP31-এ এশিয়ান ইয়ুথ কোয়ালিশনের আনুষ্ঠানিক যাত্রা ➤ সুনামগঞ্জের বাশঁতলা সীমান্তে বিজিবি’র অভিযানে  ৬ জন বাংলাদেশী ও ১ মানব পাচারকারী আটক

শান্তিগঞ্জে সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সভাপতি সনজয়, সম্পাদক আনোয়ার

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ২২২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:: ‘শিক্ষকের মর্যাদার জয় হোক’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের শান্তিগঞ্জে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির (রেজিঃ নং-এস-১২০৬৮) ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১১ ঘটিকায় উপজেলার স্হানীয় এফআইভিডিবি প্রশিক্ষণ কেন্দ্রে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি শান্তিগঞ্জ উপজেলা শাখার সভাপতি সনজয় কুমার তালুকদারের সভাপতিত্বে ও পাথারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জাকির হোসেন ও জামলাবাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সফিকুন জাহান ছোটনের যৌথ সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অজিত পাল।

সভায় অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য ও সুবিপ্রবি এর সিন্ডিকেট সদস্য মোঃ আনছার উদ্দিন, জেলা কমিটির সদস্য ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ফারুক আহমেদ, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক সাবেক চেয়ারম্যান হাজী মোঃ জালাল উদ্দিন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সাবেক চেয়ারম্যান রওশন খান সাগর,দরগাপাশা ইউপি চেয়ারম্যান মোঃ সুফি মিয়া, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক মতিলাল গুপ্ত, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গীরদার, সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ জুবায়ের আহমেদ, সুনামগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক মোঃ সাজাউর রহমান ও সিলেট জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক বিমল দাস।

বক্তারা শিক্ষকদের পেশাগত মর্যাদা, অধিকার ও কল্যাণ নিশ্চিতকরণসহ প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভা শেষে সংগঠনের পুরাতন কমিটিকে বিলুপ্ত ঘোষণা করে নতুন উপজেলা কমিটিতে সনজয় কুমার তালুকদারকে সভাপতি,মোঃ আনোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক ও মোঃ ফয়ছল আহমেদকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ১৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্য সদস্যদের আগামী ১৫ দিনের মধ্যে মনোনীত করে পূর্নাঙ্গ কমিটির তালিকা প্রকাশ করা হবে।

এসময় আরো বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক মোঃ রফিকুল ইসলাম ও সুনামগঞ্জ সদর উপজেলা কমিটির সভাপতি মনোহর আলী, উপজেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক মোঃ শাহানুর মিয়া, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, সাবেক অর্থ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, নব নির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, সহকারী শিক্ষিকা শবনম মনি, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ দিলোয়ার হোসেন, ডুংরিয়ার প্রধান শিক্ষক নিখিল রঞ্জন মজুমদার, ডিকেসিআর এর প্রধান শিক্ষক সামছুল ইসলাম, সহকারী শিক্ষক শেফালী আক্তার, নব নির্বাচিত সাংগঠনিক সম্পাদক ফয়সল আহমদ, সহকারী শিক্ষক সাইফুল ইসলাম, বীরেন্দ্র কুমার দাস, কিনটন তালুকদার, ইতালী প্রবাসী নাজিম উদ্দিন ও সমাজকর্মী আবু তালেব প্রমূখ।

আলোচনার শুরুতে কোরআন তেলাওয়াত করেন সহকারী শিক্ষক মামুনুর রশীদ ও গীতা পাঠ করেন বীরেন্দ্র কুমার দাস।

সম্মেলনে আরো উপস্থিত ছিলেন শিমুলবাক ইউপি সদস্য মাহবুবুর রহমান তালুকদার, পিএফজি এম্বাসেডর সিরাজ মিয়া,পিঠাপই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা মোছাঃ সালমা আক্তার, সহকারী শিক্ষিকা জাহেরা সুলতানা, সহকারী শিক্ষিকা মোছাঃ মেহজাবীন ও শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আবু সঈদ সহ উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক/শিক্ষিকাবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও সুশীল সমাজের লোকজন প্রমূখ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca