1. admin@haworbarta.com : admin :
দিরাইয়ে ১২০০ শিক্ষার্থীর প্রাথমিক বৃত্তি পরীক্ষা - Haworbarta
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ জগন্নাথপুরে ‘ইমছা বিউটি’র গ্র্যান্ড ওপেনিং সম্পন্ন ➤ দিরাইয়ে ১২০০ শিক্ষার্থীর প্রাথমিক বৃত্তি পরীক্ষা ➤ ছাতকে হাসানাইন তাহফিজুল কুরআন মাদরাসার স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন ➤ সুনামগঞ্জ আইডিয়াল একাডেমিতে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত ➤ জগন্নাথপুরে ইসলামিক সোসাইটির মেধাবৃত্তি পরিক্ষা সম্পন্ন ➤ শান্তিগঞ্জে সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সভাপতি সনজয়, সম্পাদক আনোয়ার ➤ ছাতকে হাওর বাঁচাও আন্দোলনের আহ্বায়ক কমিটি গঠন ➤ ছাতকে আব্দুর রহমান-হাসিনা বানু কল্যাণ ট্রাস্টের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ➤ COP31-এ এশিয়ান ইয়ুথ কোয়ালিশনের আনুষ্ঠানিক যাত্রা ➤ সুনামগঞ্জের বাশঁতলা সীমান্তে বিজিবি’র অভিযানে  ৬ জন বাংলাদেশী ও ১ মানব পাচারকারী আটক

দিরাইয়ে ১২০০ শিক্ষার্থীর প্রাথমিক বৃত্তি পরীক্ষা

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ প্রতিনিধি: হাওরাঞ্চলের শিক্ষাবঞ্চিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সন্তানদের শিক্ষার আলোয় এগিয়ে নেওয়ার লক্ষ্যে সুনামগঞ্জের দিরাই উপজেলায় অনুষ্ঠিত হয়েছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৬। উপজেলার সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ হাজার ২০০-এর অধিক শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করে।

শনিবার সকালে দিরাই সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে লোকনাথ সরলা-কুমুদ রেবা ফাউন্ডেশন ও মোছাঃ কুলসুম বিবি—এই তিন প্রতিষ্ঠানের উদ্যোগে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়।

সকাল থেকেই পরীক্ষা কেন্দ্রজুড়ে ছিল উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশ। কোমলমতি শিক্ষার্থীদের মুখে ছিল বড় স্বপ্নের প্রত্যয়, আর অভিভাবকদের চোখে ছিল সন্তানদের উজ্জ্বল ভবিষ্যতের প্রত্যাশা।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী, বাংলাদেশ ফিমেইল একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি ও দানশীল ব্যক্তি জামিল চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন দিরাইয়ের কৃতি সন্তান ও সমাজসেবক আমিনুল ইসলাম আমিন, আব্দুল আলিম, প্রাথমিক শিক্ষক বকুল রায়, নুরুল হক, বকুল বণিক, সিরাজুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক মনোজ কান্তি পুরকায়স্থ, সচিব অনুপম দাস ও যুগ্ম সচিব যোগ প্রভাত দাস চয়নসহ অনেকে।

দূর লন্ডন থেকে মোবাইল ফোনে আয়োজক ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান মোছাঃ কুলসুম বিবির ছেলে মো. রাসিকুল ইসলাম।

পরবর্তীতে অতিথিরা দিরাই সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদ হাসানের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় প্রধান শিক্ষক বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন।

লোকনাথ সরলা-কুমুদ রেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান নারায়ণ দাস বলেন, প্রায় দুই যুগ ধরে প্রতিষ্ঠানটি প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কাজ করে যাচ্ছে। এ দীর্ঘ পথচলায় ভুল-ত্রুটি থাকলেও সবার সহযোগিতা ও পরামর্শ নিয়ে শিক্ষার প্রসারে কাজ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সমাজসেবক ও শিক্ষানুরাগী আমিনুল ইসলাম আমিন বলেন, প্রায় দুই যুগ ধরে লোকনাথ সরলা, কুমুদ রেবা ফাউন্ডেশন ও মোছাঃ কুলসুম বিবির উদ্যোগে অবহেলিত দিরাই অঞ্চলের শিশুদের শিক্ষামুখী করতে নানা কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রাথমিক শিক্ষাই একটি শিশুর ভবিষ্যৎ জীবনের ভিত্তি উল্লেখ করে তিনি বলেন, সেই ভিত্তি মজবুত করতে এ ধরনের বৃত্তি পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শনকালে আবেগাপ্লুত হয়ে পড়েন জামিল চৌধুরী। তিনি স্মরণ করেন নিজের ছাত্রজীবনের কথা। একসময় তিনি এ বিদ্যালয়েরই শিক্ষার্থী ছিলেন। শতবর্ষী এ শিক্ষাপ্রতিষ্ঠানের সরকারি স্বীকৃতি ও উন্নয়নের উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, “এটি শুধু একটি পরীক্ষা নয়, আগামী প্রজন্মের স্বপ্ন গড়ার এক মহৎ প্রয়াস। শিক্ষার এমন মহতী উদ্যোগে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে হাওরবেষ্টিত সুনামগঞ্জের সর্বত্র শিক্ষার আলো ছড়িয়ে দিতে হবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca