1. admin@haworbarta.com : admin :
জগন্নাথপুরে ইসলামিক সোসাইটির মেধাবৃত্তি পরিক্ষা সম্পন্ন - Haworbarta
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ জগন্নাথপুরে ‘ইমছা বিউটি’র গ্র্যান্ড ওপেনিং সম্পন্ন ➤ দিরাইয়ে ১২০০ শিক্ষার্থীর প্রাথমিক বৃত্তি পরীক্ষা ➤ ছাতকে হাসানাইন তাহফিজুল কুরআন মাদরাসার স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন ➤ সুনামগঞ্জ আইডিয়াল একাডেমিতে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত ➤ জগন্নাথপুরে ইসলামিক সোসাইটির মেধাবৃত্তি পরিক্ষা সম্পন্ন ➤ শান্তিগঞ্জে সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সভাপতি সনজয়, সম্পাদক আনোয়ার ➤ ছাতকে হাওর বাঁচাও আন্দোলনের আহ্বায়ক কমিটি গঠন ➤ ছাতকে আব্দুর রহমান-হাসিনা বানু কল্যাণ ট্রাস্টের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ➤ COP31-এ এশিয়ান ইয়ুথ কোয়ালিশনের আনুষ্ঠানিক যাত্রা ➤ সুনামগঞ্জের বাশঁতলা সীমান্তে বিজিবি’র অভিযানে  ৬ জন বাংলাদেশী ও ১ মানব পাচারকারী আটক

জগন্নাথপুরে ইসলামিক সোসাইটির মেধাবৃত্তি পরিক্ষা সম্পন্ন

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিভা লালনের প্রত্যয়ে সুনামগঞ্জের জগন্নাথপুরে দি জগন্নাথপুর ইসলামিক সোসাইটি সিলেট ও জগন্নাথপুর ইসলামিক সোসাইটি ইউকের যৌথ উদ্যোগে তৃতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার ৭৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৭৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় স্থানীয় শাহজালাল জামেয়া আলিম মাদ্রাসার হলরুমে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষাকেন্দ্রে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত ও সার্বিক কার্যক্রম তদারকিতে দায়িত্ব পালন করেন মেধাবৃত্তি পরীক্ষার সদস্যসচিব মাওলানা আব্দুল কবির, দি জগন্নাথপুর ইসলামিক সোসাইটি সিলেটের চেয়ারম্যান মাস্টার মো. আবু তাইদ এবং সেক্রেটারি মাওলানা আফজাল হোসাইন।

এ সময় উপস্থিত ছিলেন পাটলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড সদস্য আবু সালেক, শিক্ষাবিদ কবির উদ্দিন, শিক্ষানুরাগী জুলফিকার আহমদ মনি, যুক্তরাজ্যপ্রবাসী সমাজসেবক আলহাজ্ব ফয়জুর রহমান ছমির, মাস্টার আব্দুল মালিক এবং কিশোর কণ্ঠ পাঠক ফোরামের জগন্নাথপুর উপজেলা পরিচালক আফজাল হোসাইনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের সুপ্ত মেধার বিকাশ, সুস্থ প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি এবং উচ্চশিক্ষায় উদ্বুদ্ধ করার লক্ষ্যেই প্রতি বছর এ মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়। মেধা লালনের পাশাপাশি আদর্শ সমাজ বিনির্মাণ ও শিক্ষাবিস্তারে সংগঠনটির বিভিন্ন সেবামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।

উপস্থিত অভিভাবক ও শিক্ষকমণ্ডলী এ উদ্যোগের প্রশংসা করে ভবিষ্যতেও শিক্ষার্থীবান্ধব এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca