1. admin@haworbarta.com : admin :
লক্ষণশ্রীতে মানবিক সেবা সংঘের অভিষেক - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

লক্ষণশ্রীতে মানবিক সেবা সংঘের অভিষেক

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে

শহীদুল ইসলাম রেদুয়ান : মানবিক মানুষের মাধ্যমে জয় হোক মানবতার – এই প্রতিপাদ্যে সামনে রেখে সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নে মানবিক সেবা সংঘের অভিষেক সম্পন্ন হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) লক্ষণশ্রী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বীর মুক্তিযোদ্ধা ফজর আলীর সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক শাহরিয়ার আহমদ আকিক ও যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল ইসলামের যৌথ সঞ্চালনায় শুরুতে কুরআন তিলাওয়াত করেন ফখরুল ইসলাম।

আলোচনা সভায় অতিথির বক্তব্য রাখেন বাইশগ্রাম বাহাদুরপুর মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা তাফাজ্জুল হক আজিজ, দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক বিজন সেন রায়, সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সৈয়দ মহিবুল ইসলাম, সুনামগঞ্জ জজ কোর্টের অ্যাডভোকেট মুজিবুর রহমান, লক্ষণশ্রী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাফিজ উদ্দিন ও সংগঠনের উপদেষ্টা মো. নুর আলী।

বক্তারা বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং মানবিক মূল্যবোধ বিকাশে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। মানবিক সেবা সংঘের কার্যক্রমকে আরও বিস্তৃত করার আহ্বান জানান তাঁরা।

আলোচনা পরবর্তী কাউন্সিল অধিবেশনে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও স্থায়ী নির্বাহী পরিষদের প্রধান মো. একরামুল হক সেলিম। তিনি সর্ব সম্মতিক্রমে ২০২৬–২০২৮ সেশনের জন্য সভাপতি- ফয়জুল ইসলাম,সিনিয়র সহ-সভাপতি আলীম উদ্দিন লিমন, মিজানুর রহমান মিজান, মনসুর আলম, সাধারণ সম্পাদক শাহরিয়ার আহমদ আকিক, যুগ্ম সাধারণ সম্পাদক, ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, আলমগীর হোসেন সহ বিভিন্ন পদে আংশিক কয়েকজনকে দায়িত্ব প্রদান করা হয়েছে।

অতপর নবগঠিত কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করেন অতিথি ও স্থায়ী নির্বাহী পরিষদের সদস্যরা। পরে স্থায়ী নির্বাহী পরিষদের সদস্যদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এ সময় স্থায়ী নির্বাহী পরিষদের সদস্য ফরিদ মিয়া, সেলিম আহমদ, খুরশীদ আলম ডালিম, ওয়ারিছুল গণি খালেদ, খলিলুর রহমান, মাসুক মিয়া, মশিউর রহমান খোকনসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তি, প্রবীণ মুরব্বি ও যুবসমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca