1. admin@haworbarta.com : admin :
শান্তিগঞ্জে মসজিদে হামলায় যুবক গুরুতর আহত - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

শান্তিগঞ্জে মসজিদে হামলায় যুবক গুরুতর আহত

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৫৬ বার পড়া হয়েছে

শহীদুল ইসলাম রেদুয়ান : সুনামগঞ্জের শান্তিগঞ্জে মসজিদে হামলার ঘটনায় নাহিদ হাসান (২৬) নামে এক যুবক আহত হয়েছেন।

শুক্রবার জুমার নামাজের আগে উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের বীরগাঁও পশ্চিমপাড়া (বড়বাড়ী) এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত নাহিদকে প্রথমে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন।

অভিযোগ সূত্রে জানা যায়, পূর্বশত্রুতার জেরে নাহিদের বাবা সাইফুর রহমানের সঙ্গে বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটে। শুক্রবার জুমার নামাজের আগে নাহিদ মসজিদে সুন্নত নামাজ আদায় করছিলেন। এ সময় কয়েকজন ব্যক্তি তাঁর ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগ রয়েছে, হামলাকারীদের হাত থেকে বাঁচতে নাহিদ মসজিদের পাশে শফিকুল ইসলামের বাড়িতে আশ্রয় নেন। সেখানেও হামলাকারীরা প্রবেশ করে তাঁকে মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় জুবেল আহমদ (৪০), জাহিন আহমদ (২৭), আফজাল (৩০)—তাঁরা রেজাউল করিমের ছেলে—এবং শেবিরের ছেলে লাহিন (২৮)সহ অজ্ঞাতনামা আরও ১০-১২ জনের বিরুদ্ধে হামলায় জড়িত থাকার অভিযোগ উঠেছে। তাঁদের বাড়ি পূর্ব বীরগাঁও ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড এলাকায় বলে জানা গেছে।

ঘটনার খবর পেয়ে শান্তিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নুর উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনছার উদ্দিনও ঘটনাস্থলে গিয়ে আহত যুবকের খোঁজখবর নেন এবং ঘটনার নিন্দা জানান।

শান্তিগঞ্জ থানার দ্বিতীয় কর্মকর্তা এসআই রাকিবুল ইসলাম বলেন, “বীরগাঁওয়ের ঘটনা সম্পর্কে আমরা অবগত হয়েছি। আহত যুবকের নাম নাহিদ। তিনি বর্তমানে সিলেটে চিকিৎসাধীন রয়েছেন। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানা গেছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca