1. admin@haworbarta.com : admin :
কলেজের সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিরসনে -এমপি কয়ছর - Haworbarta
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ

কলেজের সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিরসনে -এমপি কয়ছর

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজের সীমানা প্রাচীর নির্মাণ ও সংলগ্ন কলেজ পাড়ার বাসিন্দাদের চলাচলের রাস্তা নিয়ে সৃষ্ট বিরোধ নিরসনে সরেজমিনে পরিদর্শন করেছেন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ।

পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসলাম উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মহসিন উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি আবু হুরায়রা সাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

পরিদর্শন শেষে সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ জানান, চলমান শারদীয় দুর্গাপূজার উৎসব শেষ হওয়ার পর কলেজ কর্তৃপক্ষ ও কলেজ পাড়ার বাসিন্দাদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসে বিষয়টি স্থায়ীভাবে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

এদিকে বিরোধপূর্ণ স্থানটি সরেজমিনে পরিদর্শন করায় কলেজ পাড়ার বাসিন্দাদের পক্ষে আব্দুল হেকিম সংসদ সদস্যসহ উপস্থিত কর্মকর্তাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca