1. admin@haworbarta.com : admin :
জগন্নাথপুরে চন্দন মিয়া সৈয়দুননেছা কলেজে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত - Haworbarta
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ ছাতকের চরমহল্লায় ফ্রি চক্ষু ক্যাম্প, পরীক্ষা ৩৭০ রোগীর; অপারেশন ৪৬ জনের ➤ হোসেনপুরে মিথ্যা মামলা ও প্রতারণার মাধ্যমে মেয়েকে অন্যত্র বিয়ে দেওয়ার অভিযোগ, সংবাদ সম্মেলন ও বিক্ষোভ ➤ গনিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু অধিকার দিবস পালিত ➤ নাছিরপুর প্রাথমিক বিদ্যালয়ে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু ➤ জগন্নাথপুরে চন্দন মিয়া সৈয়দুননেছা কলেজে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত ➤ শিশু অধিকার দিবসে সুনামগঞ্জে শিশু-কিশোরদের আনন্দ ➤ মেসির শেষ ম্যাচ, আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো কিংবদন্তি ➤ হোসেনপুর পৌর শহরে মাঝ রাস্তায় ময়লার স্তূপ, চরম দুর্ভোগে হাজারো মানুষ ➤ জগন্নাথপুরে প্রয়াত নুর মিয়া চৌধুরীর সম্পত্তি বণ্টন নিয়ে জটিলতা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা ➤ সাইবার নিরাপত্তায় তরুণদের দক্ষ করছেন খালেদ

জগন্নাথপুরে চন্দন মিয়া সৈয়দুননেছা কলেজে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের চন্দন মিয়া সৈয়দুননেছা কলেজের নবাগত শিক্ষার্থীদের বরণ করে নিতে ‘নবীন বরণ–২০২৬’ অনুষ্ঠান আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের সাবেক সভাপতি মোঃ শফিকুল আলম। এতে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মোঃ জিয়াউর রহমান। পুরো অনুষ্ঠানটির সঞ্চালনা ও পরিচালনায় ছিলেন প্রভাষক মোঃ শামসুজ্জামান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের বর্তমান সভাপতি এনাম উদ্দিন আহমদ। এছাড়াও আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন অবিভাবক কমিটির সদস্য আব্দুল হক।

শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন কলেজের প্রভাষক মোঃ বাবুল আক্তার ও মোঃ বাবলু মির্জা।

অনুষ্ঠানে অন্যান্য সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন জেনারেল কমিটির সদস্য  মোঃ ফুল মিয়া, আছকির মিয়া, মোঃ আলা মিয়া, কাওছার মিয়া,ইয়াওর মিয়া,হাফেজ শওকত আলী, মাসুক আলী, এলাকার বিশিষ্ট সমাজ সেবক  হাফেজ ইউসুফ আলী প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, আজকের তরুণ প্রজন্মই আগামী দিনের দেশ গড়ার মূল কারিগর। সুশিক্ষা অর্জনের পাশাপাশি নৈতিক গুণাবলিসম্পন্ন আদর্শ নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানো হয়। পরে ফুল দিয়ে নবাগত শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca