1. admin@haworbarta.com : admin :
সাইবার নিরাপত্তায় তরুণদের দক্ষ করছেন খালেদ - Haworbarta
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ জগন্নাথপুরে প্রয়াত নুর মিয়া চৌধুরীর সম্পত্তি বণ্টন নিয়ে জটিলতা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা ➤ সাইবার নিরাপত্তায় তরুণদের দক্ষ করছেন খালেদ ➤ ছাতকের চরমহল্লায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প ➤ শান্তিগঞ্জে মাহবুবা ফাউন্ডেশনের মেধাবী সংবর্ধনা ➤ গোলাপগঞ্জে ট্রাক শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি ➤ সুনামগঞ্জে খেলাফত মজলিসের দিনব্যাপী তরবিয়তি মজলিস অনুষ্ঠিত  ➤ বোগলাবাজারে চেয়ারম্যান পদপ্রার্থী হাজ্বী আবুল হোসেনের দিনব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ ➤ নাসিরনগরে লুট হওয়া মোবাইলে হত্যার রহস্য উদঘাটন ➤ জগন্নাথপুরে নারীসহ দুই মানবপাচারকারী গ্রেপ্তার ➤ হাওর নদী রক্ষা আন্দোলন মধ্যনগরের নেতৃত্বে হিল্লোল-বিদ্যা মিয়া

সাইবার নিরাপত্তায় তরুণদের দক্ষ করছেন খালেদ

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক : সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে অনলাইন হয়রানি, ভুয়া অ্যাকাউন্ট, পেজ হারানোসহ বিভিন্ন সাইবার সমস্যাও বাড়ছে। এসব সমস্যা মোকাবিলায় সহযোগিতার পাশাপাশি তরুণদের ডিজিটাল দক্ষতা উন্নয়নে কাজ করছেন তরুণ সাইবার এক্সপার্ট আবদুল সুবহান খালেদ।

সাইবার ও সামাজিক যোগাযোগমাধ্যম-সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধানে কাজ করার পাশাপাশি নতুনদের প্রশিক্ষণ দিচ্ছেন তিনি। প্রশিক্ষণের মাধ্যমে ডিজিটাল প্ল্যাটফর্মের বিভিন্ন কাজের প্রক্রিয়া, নিয়মনীতি এবং সমস্যা সমাধানের পদ্ধতি সম্পর্কে ধারণা দেওয়া হয়।

আবদুল সুবহান খালেদের কাছ থেকে প্রশিক্ষণ নেওয়া অনেকেই বর্তমানে নিজস্বভাবে কাজ করছেন। কেউ কেউ আবার তার সঙ্গে যুক্ত বিভিন্ন টিমে দায়িত্ব পালন করছেন। এসব টিম অনলাইন হয়রানি-সংক্রান্ত ঘটনায় সহায়তা, ফেক অ্যাকাউন্টের বিরুদ্ধে রিপোর্টিং, পেজ রিকভারি এবং সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করছে বলে জানা গেছে।

কাজের সমন্বয় ও গুরুত্বপূর্ণ কেসগুলোর তদারকির পাশাপাশি প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন আবদুল সুবহান খালেদ। এতে নতুনরা বাস্তব কাজের অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাচ্ছেন বলে সংশ্লিষ্টরা জানান।

সেবা নেওয়া কয়েকজন ব্যবহারকারী জানান, প্রয়োজনের সময় তারা তার কাছ থেকে সহযোগিতা পেয়েছেন। সমস্যা সমাধানের ক্ষেত্রে তার আন্তরিকতা ও সহযোগিতাপূর্ণ আচরণও তাদের কাছে ইতিবাচক লেগেছে।

আবদুল সুবহান খালেদের কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ দিক হলো দক্ষ জনবল তৈরি। তার কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে অনেকে ডিজিটাল প্ল্যাটফর্মে কাজের সুযোগ তৈরি করেছেন। ফলে সাইবার সমস্যা সমাধানের পাশাপাশি তরুণদের দক্ষতা উন্নয়নের দিকেও গুরুত্ব দিচ্ছেন তিনি।

ডিজিটাল প্ল্যাটফর্মের বিস্তারের সঙ্গে অনলাইন নিরাপত্তা ও সচেতনতার প্রয়োজনীয়তা বাড়ছে। এ বাস্তবতায় তরুণদের প্রশিক্ষিত করে দায়িত্বশীল ও দক্ষ জনবল তৈরির মাধ্যমে সাইবার ও ডিজিটাল খাতে নিজের কার্যক্রম এগিয়ে নিচ্ছেন আবদুল সুবহান খালেদ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca