

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নে জমির সীমানা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে পান্ডব মজুমদার (৬৪) নামে এক ব্যক্তির অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদিকে, জুয়েল মজুমদার (৩২) দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, জমির সীমানা নিয়ে সনত মজুমদার ও সুশীল দাসের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বুধবার (১৮ নভেম্বর) সনত মজুমদারের বাড়িতে কেউ না থাকার সুযোগে সুশীল দাস ও তাঁর লোকজন সনত মজুমদারের ওপর হামলা চালান বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার জেরে পরে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন।
সংঘর্ষে এক পক্ষের আহতরা হলেন পান্ডব মজুমদার (৬৪), জুয়েল মজুমদার (৩২), রাজীব মজুমদার (৩০), হিমেল মজুমদার (২২), প্রভাষিণী মজুমদার (৫৫), নিরাশা মজুমদার (৪০) ও বাসনা মজুমদার (৪০)।
অন্য পক্ষের আহতরা হলেন সুকুমার দাস (২৯) ও সুশীল দাস (৫৫)। এ ছাড়া সংঘর্ষ থামাতে গিয়ে প্রণব মজুমদারও আহত হয়েছেন বলে জানা গেছে।
আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে পান্ডব মজুমদারের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে সিলেটে পাঠানো হয়েছে। জুয়েল মজুমদার দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। তবে এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি।

সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক : আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
ব্যবস্থাপনা সম্পাদক : এডভোকেট সুজন দেওয়ান
নিউজ রুম ও বিজ্ঞাপন: 01647-834303 বার্তা বাণিজ্যিক কার্যলয়:- শান্তিগঞ্জ বাজার, সুনামগঞ্জ, সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com

