1. admin@haworbarta.com : admin :
বিশ্বম্ভরপুরে ১ লাখ ২৫ হাজার ভারতীয় বিড়ি জব্দ, গ্রেপ্তার ৫ - Haworbarta
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই: এমপি কয়ছর আহমেদ ➤ বাংলাবাজারে চেয়ারম্যান প্রার্থী আজিজের সমর্থনে পরামর্শ সভা ➤ বিশ্বম্ভরপুরে ১ লাখ ২৫ হাজার ভারতীয় বিড়ি জব্দ, গ্রেপ্তার ৫ ➤ বিশ্বম্ভরপুরে কেমিস্ট-ড্রাগিস্ট সমিতির মানববন্ধন ➤ দিরাইয়ে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ ➤ সুনামগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত ১০ ➤ দৈনিক দেশ রূপান্তরের সুনামগঞ্জ প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সেলিম আহমদ ➤ শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে শান্তিগঞ্জে পিএফজির সভা ➤ কৃষিতে অভিযোজন বরাদ্দ বৃদ্ধির ন্যায্য রুপান্তরের প্রস্তাবের দাবিতে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচী পালিত ➤ গোলাপগঞ্জে বিয়ের আশ্বাসে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার প্রধান আসামি

বিশ্বম্ভরপুরে ১ লাখ ২৫ হাজার ভারতীয় বিড়ি জব্দ, গ্রেপ্তার ৫

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে পৃথক দুটি অভিযান চালিয়ে ১ লাখ ২৫ হাজার ৯৫০টি ভারতীয় বিড়ি ও চারটি মোটরসাইকেল জব্দ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। এ ঘটনায় চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার বাদাঘাট (দক্ষিণ) ইউনিয়নের জামালপুর ও পুরানগাঁও এলাকার পৃথক দুটি সড়কে এসব অভিযান পরিচালনা করা হয়।

এসআরবি-৯ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৭টা ৪০ মিনিটে জামালপুর এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেলে ভারতীয় বিড়ি পরিবহনের সময় তাজুল ইসলাম (৩৫) ও সিদ্দিক মিয়াকে (৬০) আটক করা হয়। এ সময় তাঁদের সঙ্গে থাকা একটি বস্তা থেকে ১ হাজার ৬৮০ প্যাকেটে ৪২ হাজার ভারতীয় বিড়ি ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca