

ছাতক প্রতিনিধি::
সুনামগঞ্জের ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন মানবকল্যাণ ফাউন্ডেশন চরমহল্লা ইউনিয়নের আয়োজনে, স্পৃহা ফাউন্ডেশনের অর্থায়নে এবং ভার্ড চক্ষু হাসপাতাল, সুনামগঞ্জের উদ্যোগে এ ক্যাম্পের আয়োজন করা হয়।
বুধবার (৭ অক্টোবর) দিনব্যাপী চরমহল্লা টেটিয়ারচর বাজারের হাজী আব্দুল খালিক উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এ ক্যাম্পে ৩৭০ জন রোগীর বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চিকিৎসাসেবা প্রদান করা হয়। এর মধ্যে ছানি পড়া ৪৬ জন রোগীকে ভার্ড চক্ষু হাসপাতাল, সুনামগঞ্জে অপারেশন করা হয়েছে।
মানবকল্যাণ ফাউন্ডেশন চরমহল্লা ইউপির সভাপতি মোঃ তাজিদুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলী আহমেদের পরিচালনায় ক্যাম্পে বক্তব্য রাখেন হাজী আব্দুল খালিক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিসবাহ উদ্দিন, সুনামগঞ্জ ভার্ড চক্ষু হাসপাতালের আউট রিচ কো-অর্ডিনেটর মার্টিন রিচার্ড রনি হাজদা, ডাক্তার মোঃ সায়েম হাসান এবং মানবকল্যাণ ফাউন্ডেশন কেন্দ্রীয় পরিষদের সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন তামিম।
সুনামগঞ্জ ভার্ড চক্ষু হাসপাতালের আউট রিচ কো-অর্ডিনেটর মার্টিন রিচার্ড রনি হাজদা এর তত্ত্বাবধানে চিকিৎসাসেবা কার্যক্রমে দায়িত্ব পালন করেন ডাক্তার মোঃ সায়েম হাসান, কাউন্সিলর রফিকুল ইসলাম, প্যারামেডিক মোঃ মহন আলী, মেডিকেল রেকর্ড এসিস্ট্যান্ট সম্পা রানি ঘোষ এবং ট্রান্সপোর্ট সুপারভাইজার মোঃ মিনার হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের অর্থ সম্পাদক তায়েফ আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক আলী আকবর, পরিকল্পনা সম্পাদক জুনেদুর রহমান, আবু শাহাদাত, ফয়জুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চিকিৎসাসেবা পেয়ে উপকৃত রোগীরা এ উদ্যোগকে স্বাগত জানান। তারা বলেন, প্রত্যন্ত এলাকার অসহায় ও দরিদ্র মানুষের জন্য এ ধরনের মানবিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এ কার্যক্রমের মাধ্যমে এলাকার অনেক দরিদ্র মানুষ বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের সুযোগ পেয়েছেন।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক : আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
ব্যবস্থাপনা সম্পাদক : এডভোকেট সুজন দেওয়ান
নিউজ রুম ও বিজ্ঞাপন: 01647-834303 বার্তা বাণিজ্যিক কার্যলয়:- শান্তিগঞ্জ বাজার, সুনামগঞ্জ, সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com

