1. admin@haworbarta.com : admin :
শিশু অধিকার দিবসে সুনামগঞ্জে শিশু-কিশোরদের আনন্দ - Haworbarta
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ ছাতকের চরমহল্লায় ফ্রি চক্ষু ক্যাম্প, পরীক্ষা ৩৭০ রোগীর; অপারেশন ৪৬ জনের ➤ হোসেনপুরে মিথ্যা মামলা ও প্রতারণার মাধ্যমে মেয়েকে অন্যত্র বিয়ে দেওয়ার অভিযোগ, সংবাদ সম্মেলন ও বিক্ষোভ ➤ গনিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু অধিকার দিবস পালিত ➤ নাছিরপুর প্রাথমিক বিদ্যালয়ে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু ➤ জগন্নাথপুরে চন্দন মিয়া সৈয়দুননেছা কলেজে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত ➤ শিশু অধিকার দিবসে সুনামগঞ্জে শিশু-কিশোরদের আনন্দ ➤ মেসির শেষ ম্যাচ, আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো কিংবদন্তি ➤ হোসেনপুর পৌর শহরে মাঝ রাস্তায় ময়লার স্তূপ, চরম দুর্ভোগে হাজারো মানুষ ➤ জগন্নাথপুরে প্রয়াত নুর মিয়া চৌধুরীর সম্পত্তি বণ্টন নিয়ে জটিলতা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা ➤ সাইবার নিরাপত্তায় তরুণদের দক্ষ করছেন খালেদ

শিশু অধিকার দিবসে সুনামগঞ্জে শিশু-কিশোরদের আনন্দ

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ প্রতিনিধি

বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি)সূর্বণ জয়ন্তী,শিশু অধিকার দিবস এবং বিশ্ব শিশু সপ্তাহ ২০২৬ উপলক্ষে সারাদেশের ন্যায় সুনামগঞ্জে ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করেন জেলার শিশু কিশোররা।

মঙ্গলবার সকাল ১১টায় উপলক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি সুনামগঞ্জের যৌথ আয়োজনে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর ভাষণ উপভোগ করেন বিভিন্নস্তরের কর্মকর্তা,রাজনৈতিক নেতৃবৃন্দসহ শিশুকিশোর রা। এ উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাকিলা রহমানের সভাপতিত্বে ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান।

সভায় অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন পুলিশ সুপার একে এম জাকির হোসেন (পিপিএম),সিভিল সার্জন ডাঃ চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ,জেলা বিএনপি নেতা মোঃ আকবর আলী,প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ শেরগুল আহমদ,হাফেজা ফেরদৌস লিপন,শিশু বক্তা নুজহাত লমীদ নাজা ও এস এম আবু নাহীম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান বলেছেন,আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান শিশুদের খুব ভালবাসেন বলেই বিভিন্ন অনুষ্ঠানে শিশু ও কিশোরদের বুকে টেনে নেন। তিনি বলেন,বর্তমান এবং আগামী ভবিষ্যৎ প্রজন্মের শিশু কিশোরাই একদিন এই স্বাধীন বাংলাদেশের নেতৃত্ব দিয়ে দেশের মানুষের জীবনমানের উন্নয়ন ঘটাবে এবং বর্হিবিশ্বে বাংলাদেশের সুনাম বৃদ্ধি করবে এটাই আমাদের প্রধানমন্ত্রীর মূল কথা। এজন্য প্রতিটি শিশুকিশোরকে লেখাপড়ার পাশাপাশি খেলাধূলায় মনোযোগী হওয়ার পরামর্শ প্রদান করেন। এই দেশ হবে অসাম্প্রদায়িকতার চেতনার একটি নিদর্শন যা বিশ্বের মানুষ বাংলাদেশকে অনুসরণ করবে। পরে এক মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠানে শিশু শিল্পীরা গান পরিবেশন করেন। ##

কুলেন্দু শেখর দাস
সুনামগঞ্জ প্রতিনিধি
০৬.১০.২৬

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca