1. admin@haworbarta.com : admin :
শান্তিগঞ্জে মাহবুবা ফাউন্ডেশনের মেধাবী সংবর্ধনা - Haworbarta
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ শান্তিগঞ্জে মাহবুবা ফাউন্ডেশনের মেধাবী সংবর্ধনা ➤ গোলাপগঞ্জে ট্রাক শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি ➤ সুনামগঞ্জে খেলাফত মজলিসের দিনব্যাপী তরবিয়তি মজলিস অনুষ্ঠিত  ➤ বোগলাবাজারে চেয়ারম্যান পদপ্রার্থী হাজ্বী আবুল হোসেনের দিনব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ ➤ নাসিরনগরে লুট হওয়া মোবাইলে হত্যার রহস্য উদঘাটন ➤ জগন্নাথপুরে নারীসহ দুই মানবপাচারকারী গ্রেপ্তার ➤ হাওর নদী রক্ষা আন্দোলন মধ্যনগরের নেতৃত্বে হিল্লোল-বিদ্যা মিয়া ➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময়

শান্তিগঞ্জে মাহবুবা ফাউন্ডেশনের মেধাবী সংবর্ধনা

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

শহীদুল ইসলাম রেদুয়ান : সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশায় মাহবুবা ফাউন্ডেশনের উদ্যোগে ২০২৫ শিক্ষাবর্ষে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

রোববার (৪ অক্টোবর) দুপুরে আক্তাপাড়া মিনা বাজারস্থ আল-হেরা একাডেমীতে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক দিলোয়ার হোসেনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক রুহেল আহমেদের সঞ্চালনায় শুরুতে কুরআন তিলাওয়াত করেন মাহফুজুর রহমান জিসান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী আব্দুস শহীদ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য দেন শিক্ষানুরাগী ফরিদ গাজী ও দরগাপাশা ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মশিউর রহমান রাজা।

এ ছাড়া বক্তব্য দেন আল-হেরা একাডেমীর সহকারী শিক্ষক হাফিজ আবু খালেদ, শাহিন আলম, সবুজ আহমদ ও তানজিলা আক্তার প্রমুখ।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও কৃতিত্বের স্বীকৃতি তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করবে। মেধাবী শিক্ষার্থীদের যথাযথভাবে উৎসাহ ও সহযোগিতা করা হলে তারা ভবিষ্যতে দেশ ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের স্বীকৃতি প্রদান এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca