1. admin@haworbarta.com : admin :
হাওর ও নদী রক্ষা আন্দোলন ছাতকের দায়িত্বে দিলোয়ার-সুজন - Haworbarta
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ ইসলামী ছাত্র মজলিস সুনামগঞ্জ জেলা’র নেতৃত্বে এনামুল- আজমান ➤ হাওর ও নদী রক্ষা আন্দোলন ছাতকের দায়িত্বে দিলোয়ার-সুজন ➤ মেঘনা নীট কম্পোজিট লিমিটেডে আগুন, এখনো পৌঁছায়নি ফায়ার সার্ভিস ➤ সুনামগঞ্জ এলপিজি ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন ➤ সুনামগঞ্জে বৃদ্ধকে কুপিয়ে ৫০ হাজার টাকা ছিনতাই ➤ সুনামগঞ্জে বাণিজ্য মেলার নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ➤ বিশ্বম্ভরপুরে হাওর ও নদী রক্ষা আন্দোলনের নেতৃত্বে জিয়াউর-ছফির উদ্দিন ➤ শান্তিগঞ্জে মাদকবিরোধী ঐক্য পরিষদের সঙ্গে ইউএনও-স্বাস্থ্য কর্মকর্তার মতবিনিময় ➤ শান্তিগঞ্জে আগাম ধান চাষে ১০দিন ব্যাপী কৃষি মেলা ➤ জগন্নাথপুরে ভূমি অপরাধ মামলায় প্রধান আসামি সাবেক মেম্বার  ইকবাল হোসেন সাজাদ জেলহাজতে-

হাওর ও নদী রক্ষা আন্দোলন ছাতকের দায়িত্বে দিলোয়ার-সুজন

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

সভাপতি মো. দিলোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক উজ্জীবক সুজন তালুকদার 

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: হাওর ও নদী রক্ষা আন্দোলনের ছাতক উপজেলা শাখার দ্বিবার্ষিক প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সর্বসম্মতিক্রমে মো. দিলোয়ার হোসেনকে সভাপতি ও উজ্জীবক সুজন তালুকদারকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্যবিশিষ্ট উপজেলা কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) বিকেল ২টায় ছাতক শহরের চিলিস রেস্টুরেন্টে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা কমিটির আহ্বায়ক মো. দিলোয়ার হোসেনের সভাপতিত্বে এবং উজ্জীবক সুজন তালুকদারের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সংগঠনের সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি মো. রাজু আহমেদ। বিশেষ অতিথি ছিলেন জেলা কমিটির সহসভাপতি মো. ওবায়দুল মুন্সী ও সাধারণ সম্পাদক মো. ওবায়দুল হক মিলন।

সম্মেলনে বক্তারা হাওরাঞ্চলের প্রকৃতি, পরিবেশ, জীববৈচিত্র্য ও খনিজ সম্পদ রক্ষার পাশাপাশি সরকারি উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার দাবি জানান। তাঁরা বলেন, হাওরের ফসলরক্ষা বাঁধ নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়ম, ধীরগতি, দুর্নীতি ও ঠিকাদারি সিন্ডিকেট প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

বক্তারা চেলা ও মরা চেলা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও রাষ্ট্রীয় সম্পদ লুটের ঘটনায় তীব্র নিন্দা জানান। পরিবেশ অধিদপ্তরের দায়ের করা মামলায় রাষ্ট্রীয় সম্পদ লুটের পরিমাণ যথাযথভাবে উঠে আসেনি উল্লেখ করে তাঁরা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ক্ষয়ক্ষতির চিত্র জনসমক্ষে প্রকাশের দাবি জানান। একই সঙ্গে দায়ীদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার আহ্বান জানান। রাষ্ট্রীয় সম্পদ লুটের ঘটনায় পরিবেশ অধিদপ্তরের মামলা দায়েরের উদ্যোগকে তাঁরা ইতিবাচক হিসেবে অভিহিত করেন।

নবগঠিত কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুর রহমান, তোফায়েল খান বিপন, নিজাম উদ্দিন, হাবিবুর রহমান নাছির, আব্দুল খালিক ও ইকবাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জামিল হোসেন, সাংগঠনিক সম্পাদক রাজিকুল ইসলাম ও কে এম বাছিত, অর্থ সম্পাদক দিলোয়ার হোসেন জয়, বাঁধ বিষয়ক সম্পাদক শিব্বির আহমদ ও রবিউল হাসান; দপ্তর সম্পাদক সোনা মিয়া; প্রচার ও প্রকাশনা সম্পাদক সেলিম মাহবুব; শিক্ষা, স্বাস্থ্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আব্দুস সামাদ আজাদ; তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক খালেদ আহমদ; আইন, নারী ও শিশু বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন তালুকদার; দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক মানিক মিয়া; বন, পরিবেশ ও জলবায়ুবিষয়ক সম্পাদক রুবেল আহমদ; নদী ও খনিজ সম্পদবিষয়ক সম্পাদক ইমরান হোসেন; হাওর ও কৃষি বিষয়ক সম্পাদক কফিল উদ্দিন এবং মিডিয়া ও যোগাযোগ বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন নির্বাচিত হয়েছেন।

এছাড়া কমিটির নির্বাহী সদস্যরা হলেন জুয়েল আহমেদ, রুবেল আহমদ, আব্দুল হাদী, রুকন উদ্দিন, মো. মিলন মিয়া, সোহাগ মিয়া, সফর আলী, শফিকুর রহমান, আলী হোসেন, এমরান মিয়া ও রেজাউল করিম তালুকদার।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশিদ, সহসভাপতি বদর উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক আব্দুল আলিম ও সাংগঠনিক সম্পাদক নুর মিয়া রাজু। এ ছাড়া বিভিন্ন ইউনিয়ন কমিটির প্রতিনিধি এবং সমাজের সচেতন ও পরিবেশপ্রেমী ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca