1. admin@haworbarta.com : admin :
সুনামগঞ্জের পৃথক দুটি এলাকায় বিজিবি”র অভিযানে দেড়লাখ টাকার উপরে মাদকদ্রব্যসহ অবৈধ মালামাল জব্দ - Haworbarta
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ সুনামগঞ্জের পৃথক দুটি এলাকায় বিজিবি”র অভিযানে দেড়লাখ টাকার উপরে মাদকদ্রব্যসহ অবৈধ মালামাল জব্দ ➤ পৈন্দা গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুর রশীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ➤ সুনামগঞ্জ সদর প্রেসক্লাবের যাত্রা শুরু, নেতৃত্বে আলাউর-শহীদুল-মিজানুর ➤ নারী শিক্ষা ও কর্মসংস্থান নিয়ে ইরা’র প্রতিবেদন ডিসিকে হস্তান্তর ➤ গোলাপগঞ্জে ইয়াবা ও নগদ অর্থ সহ যুবক গ্রেপ্তার ➤ গোলাপগঞ্জে ইয়াবা ও নগদ অর্থ সহ যুবক গ্রেপ্তার ➤ সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল  ➤ SSTU- এর সিলেট বিভাগীয় শিক্ষার্থী সমিতির নেতৃত্বে জাকারিয়া-আশরাফ ➤ এবি পার্টির জগন্নাথপুর আহ্বায়ক হলেন আনোয়ার মিয়া ➤ জগন্নাথপুরে সাত ভাই রেস্টুরেন্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু

সুনামগঞ্জের পৃথক দুটি এলাকায় বিজিবি”র অভিযানে দেড়লাখ টাকার উপরে মাদকদ্রব্যসহ অবৈধ মালামাল জব্দ

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

কুলেন্দু শেখর দাস সুনামগঞ্জ প্রতিনিধিঃ

২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ন (বিজিবি) সদস্যরা সুনামগঞ্জের লাউরগড় ও চিনাউড়া এলাকায় পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ বাংলাদেশী ও ভারতীয় অবৈধ মালামাল আটক করা হয়েছে।

মঙ্গলবার ভোরে জেলার তাহিরপুর উপজেলার লাউরেরগড় ও সদর উপজেলা রঙ্গারচর ইউনিয়নের চিনাউড়া এই দুটি সীমান্ত এলাকায় গোয়েন্দা সংস্থার গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত বাহিনী বিজিবি”র সদস্যরা অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য,বাংলাদেশী ও ভারতীয় বিভিন্ন ধরনের বিপুল পরিমাণ অবৈধ মালামাল জব্দ করেন। এ সময় চোরাকারবারীরা বিজিবি”র জোয়ানদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। আটককৃত মালামালের বর্তমান বাজার মূল্যে প্রায় একলাখ  ৫৬ হাজার ৬৮০ টাকা।

বিজিবি সূত্র জানায়,সুনামগঞ্জের সীমান্ত এলাকায় প্রায় ১২০ কিলোঃ সীমান্ত এলাকা থাকায় ১৯টি বিওপির সদস্যরা দিনরাত এসব সীমান্ত সুরক্ষার জন্য টহল কার্যক্রম পরিচালনা করে আসছেন।
এ ব্যাপারে ২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ন (বিজিবি)”র সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেঃ কর্ণেল একে এম জাকারিয়া কাদির সংবাদকর্মীদের জানান, বিজিবি”র উর্ধ্বতন সদর দপ্তরের কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, অবৈধ অনুপ্রবেশ সহ মাদক ও অস্ত্রের চোরাচালান প্রতিরোধে  বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা আরো জোরদার করা হয়েছে। আটককৃত বাংলাদেশী ও ভারতীয় অবৈধ মালামাল সমূহ শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কুলেন্দু শেখর দাস
সুনামগঞ্জ প্রতিনিধি
২৪.১১.২০২৬

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca