

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মাদ্রাসা পয়েন্টে মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন ‘সাত ভাই রেস্টুরেন্ট পার্টি সেন্টার’।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে রেস্টুরেন্টের নিজস্ব মিলনায়তনে এ উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দেশ, জাতি ও প্রতিষ্ঠানের সাফল্য-সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন হযরত মাওলানা ছমির উদ্দিন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা হাফিজ মুহিবুর রহমান, মাওলানা আহমদ শফি, আফছর উদ্দিন ভূঁইয়া, রেস্টুরেন্টের পরিচালক যুক্তরাজ্য প্রবাসী বাবুল মিয়া এবং তাঁর সহোদর বকুল মিয়া, সেবুল মিয়া ও খলিল মিয়া।
এ ছাড়া উপস্থিত ছিলেন ব্যবসায়ী জামাল উদ্দিন বেলাল, সমাজসেবক রুবেল ভূঁইয়া, শাহজাহান মিয়া, লিটন মিয়া, সায়েক মিয়া, ইয়াহদি সারওয়ার লিমান, ছিফাত মিয়া, প্রবাসী আনছার আলী, জুনেদ ভূঁইয়া, সালাহ উদ্দিন ভূঁইয়া ও ফয়ছল ভূঁইয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, রেস্টুরেন্টটি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) এবং আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন। মনোরম পরিবেশে উন্নত মানের খাবার পরিবেশনের পাশাপাশি এখানে পারিবারিক, সামাজিক ও বিভিন্ন আনন্দঘন অনুষ্ঠান আয়োজনের সুব্যবস্থা রয়েছে।
তাঁরা আশা প্রকাশ করেন, আধুনিক পরিবেশ ও মানসম্মত সেবার মাধ্যমে প্রতিষ্ঠানটি জগন্নাথপুরের মানুষের খাবার ও অনুষ্ঠান আয়োজনের চাহিদা পূরণে ভূমিকা রাখবে।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক : আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
ব্যবস্থাপনা সম্পাদক : এডভোকেট সুজন দেওয়ান
নিউজ রুম ও বিজ্ঞাপন: 01647-834303 বার্তা বাণিজ্যিক কার্যলয়:- শান্তিগঞ্জ বাজার, সুনামগঞ্জ, সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com

