

আব্দুল্লাহ আল মাসুদ গোলাপগঞ্জ প্রতিনিধি:
সিলেটের গোলাপগঞ্জে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ২২ হাজার ৩০০ টাকাসহ রাসেল আহমদ (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
রোববার (২২ নভেম্বর) বিকেল আনুমানিক ৫টা ৪৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ পৌরসভার রণকেলী উত্তর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, এসআই (নিরস্ত্র) সুমন কুমার দাসের নেতৃত্বে এএসআই (নিরস্ত্র) মো. সাইফুল ইসলামসহ পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় রাসেল আহমদের কাছ থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২৪ হাজার টাকা। এ ছাড়া মাদক বিক্রির নগদ ২২ হাজার ৩০০ টাকাও জব্দ করা হয়।
গ্রেপ্তার রাসেল আহমদ গোলাপগঞ্জ উপজেলার রণকেলী গ্রামের নানু মিয়ার ছেলে।
গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ছবেদ আলী জানান, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক : আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
ব্যবস্থাপনা সম্পাদক : এডভোকেট সুজন দেওয়ান
নিউজ রুম ও বিজ্ঞাপন: 01647-834303 বার্তা বাণিজ্যিক কার্যলয়:- শান্তিগঞ্জ বাজার, সুনামগঞ্জ, সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com

