1. admin@haworbarta.com : admin :
নিখোঁজের দুই দিন পর মাদ্রাসা সুপারের মরদেহ উদ্ধার - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

নিখোঁজের দুই দিন পর মাদ্রাসা সুপারের মরদেহ উদ্ধার

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

সুজিত কুমার চক্রবর্তী

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নিখোঁজের দুই দিন পর ফরিদুল রহমান (৩৬) নামে এক মাদ্রাসা সুপারের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার গুনিয়াউক ইউনিয়নের দক্ষিণ বেলমুড়া এলাকার একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ফরিদুল রহমান হবিগঞ্জের বানিয়াচং উপজেলার রায়পুর গ্রামের ছাবির হোসেনের ছেলে। তিনি হবিগঞ্জের মাধবপুর উপজেলার মোহাম্মদপুর বাগে মদিনা ইবতেদায়ি মাদ্রাসার সুপারিনটেনডেন্ট হিসেবে কর্মরত ছিলেন। তাঁর এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মাদ্রাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন ফরিদুল রহমান। এরপর স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি।

শনিবার বিকেলে নাসিরনগরের দক্ষিণ বেলমুড়া এলাকার একটি ডোবায় অর্ধগলিত মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে মরদেহের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে ফরিদুল রহমানের পরিচয় শনাক্ত করেন।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোহেল রানা বলেন, ফরিদুল রহমান নিখোঁজ হওয়ার বিষয়ে তাঁর পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি।

নাসিরনগর থানার ওসি মো. শাহিনুল ইসলাম বলেন, দুই দিন আগে মাদ্রাসা থেকে বের হওয়ার পর তিনি নিখোঁজ হন। শনিবার একটি ডোবা থেকে তাঁর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, এটি হত্যা নাকি অন্য কোনো কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনই বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca