1. admin@haworbarta.com : admin :
শান্তিগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন করলেন নজরুল ইসলাম রাজু - Haworbarta
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ নেএকোণায় সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার মানববন্ধন ➤ শান্তিগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন করলেন নজরুল ইসলাম রাজু ➤ গোলাপগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সাথে ইউএনওর মতবিনিময় ➤ সুনামগঞ্জ ডিবি পুলিশের বিশেষ অভিযানে বালু বোঝাই ট্রাকসহ আটক-১ ➤ নজরুল ও সিথির মৃত্যুদণ্ডে মুফতি আল আমিনের প্রতিবাদ ➤ সুনামগঞ্জে আন্তর্জাতিক কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুব সংঘের উদ্যোগে শতাধিক অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ ➤ সুনামগঞ্জে বিজিবি”র পৃথক দুটি অভিযানে দুইলাখ ৮৯ হাজার ৫শত টাকার ভারতীয় মাদক জব্দ ➤ শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে যুবকদের আলোচনা সভা ➤ বজ্রপাত সচেতনতায় পাকুন্দিয়ায় ১৫০ তালবীজ রোপণ ➤ জগন্নাথপুরে ভাইয়ের ছুলফির আঘাতে ভাই নিহত

শান্তিগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন করলেন নজরুল ইসলাম রাজু

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

শান্তিগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের শান্তিগঞ্জে নগর পূজা উদযাপন কমিটির পরিচালনায় পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দল সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি ও উপজেলা বিএনপির সাবেক আইনবিষয়ক সম্পাদক নজরুল ইসলাম রাজু।

মঙ্গলবার (২০ অক্টোবর) তিনি পূজামণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।

পরিদর্শনকালে নজরুল ইসলাম রাজু বলেন, শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসব আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করে।

তিনি আরো বলেন, শান্তিগঞ্জে সব ধর্মের মানুষ যেন শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে নিজ নিজ ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেন, সে জন্য সবাইকে পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতি বজায় রাখতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন জহিরুল ইসলাম, আবদুল শহিদ, মেরাজ, কলিম, নগর পূজা উদযাপন কমিটির সভাপতি বরুণ চন্দ্র দাস, সাধারণ সম্পাদক পাপ্পু কান্তি দাস, পীযূষ কান্তি দাস (সেন্টু) প্রমুখ।

পূজামণ্ডপ সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার তথ্য পাওয়া যায়নি। তাঁরা নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন করছেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca