শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ফ্রিপ প্রকল্পের আওতায় তাড়াইলে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিতশেরপুরের শ্রীবরদীতে প্রান্তিক কৃষকদের নিয়ে কর্মশালাবেনাপোল-শার্শায় বাড়ছে তালশাঁসের চাহিদা, তীব্র গরমে স্বস্তির খোঁজে ক্রেতারাগোমস্তাপুর সীমান্তে ২৮ বাংলাদেশিকে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ: বিজিবির কঠোর অবস্থানে পিছিয়ে গেল বিএসএফভাণ্ডারিয়ায় ৪০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটকপাঁচবিবিতে পিকনিক বাসের চাপায় শিশুর মর্মান্তিক মৃত্যুগ্রাম আদালত সফলতায় শ্রেষ্ঠ ইউএনও সম্রাট হোসেনহোসেনপুর নবাগত জেলা প্রশাসকের সঙ্গে বিভিন্ন দপ্তর প্রধানদের মতবিনিময় সভা ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন মাসুনামগঞ্জে লেডি কান্তাসহ তিনজন গ্রেফতার

শেরপুরের শ্রীবরদীতে প্রান্তিক কৃষকদের নিয়ে কর্মশালা

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

শেরপুর প্রতিনিধি :

আধুনিক উৎপাদন কলাকৌশল প্রয়োগ হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণের লক্ষে শেরপুরের শ্রীবরদী উপজেলার ঝগড়ারচর বাজারে প্রান্তিক পর্যায়ের অর্ধশতাধিক কৃষকদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

ব্র্যাক সিড আ্যান্ড আগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে ৩ জুন বুধবার ঝগড়ারচর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রান্তিক পর্যায়ের কৃষকদের নিয়ে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়।

ব্র্যাক সিডের স্থানীয় রিটেইলার মো: আবুল কালামের সভাপতিত্বে ও ব্র্যাক সিডের সিনিয়র টেরিটোরি অফিসার মো: সাইফুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীবরদী উপজেলা কৃষি উপসহকারী কর্মকর্তা আলতাফ হোসেন ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীবরদী উপজেলা কৃষি উপসহকারী কর্মকর্তা এনামুল হক। দিনব্যাপী কর্মশালায় কৃষকদের মাঝে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন ব্র্যাক সিডের ময়মনসিংহ অঞ্চলের রিজিওনাল সেলস ম্যানেজার কৃষিবিদ সেলিমুর রহমান ও ব্র্যাক সিডের ভেজিটেবল শাখার টেরিটোরি অফিসার শ্রী মৃদুল হাসান।

প্রশিক্ষণে অংশ নেওয়া কৃষকদের মাঝে গেঞ্জি, জৈব বালাইনাশক ব্যবহার নির্দেশিকা পকেট বই ও ব্র্যাকের সিডের উৎপাদিত আগাম জাতের হাইব্রিড ধান বীজ ব্র্যাক ধান (১৮) রাজা বিতরণ করা হয়।

দিন ব্যাপী এ কর্মশালায় শ্রীবরদী উপজেলার ভেলুয়া ইউনিয়নের অর্ধশতাধিক প্রান্তিক পর্যায়ের কৃষকরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281