1. admin@haworbarta.com : admin :
গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে লড়ছেন তরুণ সংবাদকর্মী মাসুদ - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে লড়ছেন তরুণ সংবাদকর্মী মাসুদ

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক : দীর্ঘ দুই দশকের বিরোধের অবসান ঘটিয়ে আগামী ৩ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত গোলাপগঞ্জ প্রেস ক্লাব নির্বাচন। নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে স্থানীয় সাংবাদিকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

এবারের নির্বাচনে প্রেস ক্লাবের মোট ৮৪ জন ভোটার ১৭টি পদে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এসব পদের বিপরীতে বিভিন্ন পদে মোট ৪৭টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন প্রার্থীরা।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে স্থানীয় প্রার্থীদের মধ্যে মনোনয়ন ফরম বিতরণ করা হয়। এ সময় বিভিন্ন পদে প্রার্থীদের উপস্থিতিতে নির্বাচনকে ঘিরে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়।

নির্বাচনে কার্যকরী সদস্য পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জাতীয় দৈনিক এদিন পত্রিকার গোলাপগঞ্জ প্রতিনিধি ও তরুণ সংবাদকর্মী আব্দুল্লাহ আল মাসুদ।

দীর্ঘদিন পর নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় প্রেস ক্লাবের সদস্যদের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতৃত্ব নির্বাচনের প্রত্যাশা তৈরি হয়েছে। আগামী ৩ অক্টোবর ভোটগ্রহণের মধ্য দিয়ে নির্বাচিত হবেন প্রেস ক্লাবের নতুন নেতৃত্ব।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca