

গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি: গোলাপগঞ্জের ঐতিহ্যবাহী মার্কেট ওয়ারিছ বিপনী ও হামিদিয়া শপিং কমপ্লেক্সের ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার রাত ৯টায় মার্কেটে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য মো. আব্দুল আজিজকে সভাপতি ও রুহেল আহমদকে সাধারণ সম্পাদক করে ২৪ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন—সহ-সভাপতি লোকমান আহমদ, মো. খালেদ আহমদ ও মো. মুহিন চৌধুরী; সহ-সাধারণ সম্পাদক সঞ্জয় দাস ও অভিতাভ চক্রবর্তী; সাংগঠনিক সম্পাদক আমির হুসেন; সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজ আহমদ ও শাহনাজ আহমদ; প্রচার সম্পাদক সাংবাদিক জাহিদ উদ্দিন; সহ-প্রচার সম্পাদক সাবুল আহমদ ও জসিম উদ্দিন আরজু, নির্বাহী সদস্য সাঈদ আহমদ, ফরহাদ আহমদ, নাহিদ আহমদ, আবিদ আহমদ, জাবেদ আহমদ, সায়েম আহমদ, মাছুম আহমদ, বাবুল আহমদ, এহসান খাঁ ও আল আমিন।
কমিটির উপদেষ্টা মণ্ডলীর সদস্যদের মধ্যে রয়েছেন ডা. বিজিৎ চন্দ্র দাস, তজমুল আলী, ইসলাম উদ্দিন, কয়েছ আহমদ, ডা. আফছর আহমদ, ডা. আজাদ আহমদ, আব্দুল হামিদ, সাব্বির আহমদ, শতদল সরকার, ডা. দিলওয়ার হোসেন, কয়েছ আহমদ।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক : আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
ব্যবস্থাপনা সম্পাদক : এডভোকেট সুজন দেওয়ান
নিউজ রুম ও বিজ্ঞাপন: 01647-834303 বার্তা বাণিজ্যিক কার্যলয়:- শান্তিগঞ্জ বাজার, সুনামগঞ্জ, সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com

