1. admin@haworbarta.com : admin :
বিশ্বনাথে ২০৩ বোতল বিদেশি মদসহ স্বামী-স্ত্রী আটক - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

বিশ্বনাথে ২০৩ বোতল বিদেশি মদসহ স্বামী-স্ত্রী আটক

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :  সিলেটের বিশ্বনাথে ২০৩ বোতল বিদেশি মদসহ এক দম্পতিকে আটক করেছে পুলিশ। সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার রামপাশা ইউনিয়নের নওধার (মাঝপাড়া) গ্রামে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

​আটক ব্যক্তিরা হলেন নওধার (মাঝপাড়া) গ্রামের মৃত আব্দুল মছব্বিরের ছেলে আব্দুল হক (৫০) এবং তাঁর স্ত্রী মোছা. রুজি বেগম (৩৬)।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিশ্বনাথ থানা পুলিশের একটি দল সোমবার সকালে আব্দুল হকের বাড়িতে অভিযান পরিচালনা করে। প্রাথমিক তল্লাশিতে বসতঘরের শোয়ার কক্ষে খাটের নিচে প্লাস্টিকের বস্তায় লুকানো ৫০ বোতল মদ উদ্ধার করা হয়। এসময় আটক করা হয় আব্দুল হক ও তাঁর স্ত্রীকে। পরে, তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির পুকুরপাড়ের উত্তর-পূর্ব কোণের বাঁশঝাড়ে মাটির নিচে সুকৌশলে পুঁতে রাখা আরও ১৫৩ বোতল মদ জব্দ করে পুলিশ।

​২০৩ বোতল মদের মধ্যে রয়েছে ​৩৭৫ মিলিলিটারের আইস বেয়ার ইট ভদকা ১১ বোতল, ​৩৭৫ মিলিলিটারের এসি ব্ল্যাক হুইস্কি ৩ বোতল ও ​১৮০ মিলিলিটারের অফিসার্স চয়েস প্রেস্টিজ হুইস্কি ১৮৯ বোতল।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুর রহমান জানান, আটক দম্পতির বিরুদ্ধে ইতিপূর্বে কোনো ফৌজদারি বা মাদক মামলা রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাদেরকে আদালতে পাঠানো হবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca